TRENDS ▸
Tech GupGadgetsSamsung Galaxy Tab Active 5 Pro With 10100mah Battery Mil Std 810h Military Certification Launched Price
Samsung Galaxy Tab Active 5 Pro Launched

জলে ডুবিয়ে রাখলেও নো চিন্তা, বিশাল বড় 10100mAh ব্যাটারি সহ লঞ্চ হল Samsung এর নতুন ট্যাবলেট

বাজারে শক্তিশালী এবং টেকসই অ্যান্ড্রয়েড ট্যাবলেটের চাহিদা বেড়েছে। আর তাই Samsung আজ লঞ্চ করেছে Galaxy Tab Active 5 Pro। এটি রাগড ডিজাইন সহ এসেছে। নয়া এই ট্যাবলেটে পাওয়া যাবে শক্তিশালী চিপসেট, বড় ব্যাটারি, উজ্জ্বল ডিসপ্লে সহ একাধিক আধুনিক ফিচার। আপাতত…

avatar
Written By : Suman Patra
Updated Now: April 15, 2025 11:53 PM

বাজারে শক্তিশালী এবং টেকসই অ্যান্ড্রয়েড ট্যাবলেটের চাহিদা বেড়েছে। আর তাই Samsung আজ লঞ্চ করেছে Galaxy Tab Active 5 Pro। এটি রাগড ডিজাইন সহ এসেছে। নয়া এই ট্যাবলেটে পাওয়া যাবে শক্তিশালী চিপসেট, বড় ব্যাটারি, উজ্জ্বল ডিসপ্লে সহ একাধিক আধুনিক ফিচার। আপাতত Samsung Galaxy Tab Active 5 Pro ইউরোপের বাজারে আত্মপ্রকাশ করেছে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Tab Active 5 Pro এর দাম

স্যামসাং গ্যালাক্সি ট্যাব আ্যাক্টিভ ৫ প্রো এর WiFi মডেলের দাম রাখা হয়েছে ৬৯৯ ইউরো (প্রায় ৬৮,১২০ টাকা), আর 5G মডেলের দাম ধার্য করা হয়েছে ৮০৯ ইউরো (প্রায় ৭৮,৮৪০ টাকা)। ইউরোপে ২৮ এপ্রিল ২০২৫ থেকে ট্যাবলেটটির সেল শুরু হবে। আশা করা যায় শীঘ্রই এটি ভারত সহ অন্যান্য অঞ্চলেও লঞ্চ হবে।

Samsung Galaxy Tab Active 5 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি ট্যাব আ্যাক্টিভ ৫ প্রো ট্যাবলেটে আছে ১০.১ ইঞ্চি WUXGA LCD ডিসপ্লে, যার রেজোলিউশন ১৯২০ x ১২০০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস‌ লেভেল ৬০০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি ট্যাব আ্যাক্টিভ ৫ প্রো ট্যাবলেটে দেওয়া হয়েছে ১০১০০ এমএএইচ রিমুভেবল ব্যাটারি, যা POGO ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ট্যাবের সঙ্গে S Pen‌ পাওয়া যাবে, যা কাজকে আরও সহজ করে তুলবে। ফটোগ্রাফির জন্য এতে ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Samsung Galaxy Tab Active 5 Pro এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে WiFi ৬ই, ব্লুটুথ ৫.৪, জিপিএস সহ অন্যান্য আপশন। সাউন্ডের জন্য এতে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ স্টেরিও স্পিকার রয়েছে। ট্যাবলেটটি আইপি৬৮ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স সহ এসেছে। এটি MIL-STD-810H সার্টিফিকেশন প্রাপ্ত, তাই কঠিন পরিবেশেও এটি দুর্দান্ত পারফরম্যান্স দেবে। ডিসপ্লের সুরক্ষার জন্য এই ট্যাবে আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস+।