TRENDS ▸
Tech GupGadgetsVivo Tws Air 3 Launched With 12mm Dynamic Driver Long Battery Life Price Features
Vivo TWS Air 3 Launched

১৫০০ টাকার কমে Vivo TWS Air 3 ইয়ারবাড বাজারে হাজির, ফুল চার্জে চলবে দীর্ঘক্ষণ

ভিভো সম্প্রতি চীনে S30 সিরিজের স্মার্টফোনের পাশাপাশি নতুন ট্যাব লঞ্চ করেছে। ওই একই ইভেন্টে ব্র্যান্ডটি নতুন ট্রু ওয়্যারলেস ইয়ারবাড Vivo TWS Air 3 এর উপর থেকেও পর্দা সরিয়েছে। এর দাম রাখা হয়েছে ১৫০০ টাকার কম। এতে পাওয়া যাবে ১২ মিমি…

avatar
Written By : Puja Mondal
Updated Now: May 31, 2025 1:36 PM

ভিভো সম্প্রতি চীনে S30 সিরিজের স্মার্টফোনের পাশাপাশি নতুন ট্যাব লঞ্চ করেছে। ওই একই ইভেন্টে ব্র্যান্ডটি নতুন ট্রু ওয়্যারলেস ইয়ারবাড Vivo TWS Air 3 এর উপর থেকেও পর্দা সরিয়েছে। এর দাম রাখা হয়েছে ১৫০০ টাকার কম। এতে পাওয়া যাবে ১২ মিমি ডায়নামিক ড্রাইভার, ৪৫ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ ও‌ এআই ভিত্তিক নয়েজ ক্যান্সেলেশন ফিচার। আসুন এর মূল্য ও সম্পূর্ণ ফিচার জেনে নেওয়া যাক।

Vivo TWS Air 3 এর স্পেসিফিকেশন ও ফিচার

নতুন ভিভো টিডব্লুএস এয়ার ৩ হল সেমি-ইন-ইয়ার ডিজাইনের ইয়ারবাড, যার ওজন মাত্র ৩.৬ গ্রাম। এতে আছে ১২ মিমি ডায়নামিক ড্রাইভার ও ৪-স্তরের ভয়েস কয়েল। ইয়ারবাডটি DeepX 3.0 স্টেরিও ইফেক্ট ও স্প্যাশিয়াল অডিও ফিচার সহ এসেছে।

ভিভোর তরফে বলা হয়েছে যে, টিডব্লুএস এয়ার ৩ এর প্রতিটি বাড ১০ ঘণ্টা এবং চার্জিং কেসসহ মোট ৪৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। এটি মাত্র ১০ মিনিট চার্জেই ৩ ঘণ্টা প্লেব্যাক টাইম দেবে। ইয়ারবাডটি ব্লুটুথ ৬.০ সাপোর্ট সহ এসেছে।

ভিভো জানিয়েছে, নতুন ইয়ারবাডটি AI-ভিত্তিক নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তির মাধ্যমে কলের সময় ব্যাকগ্রাউন্ড নয়েজ ৫১% পর্যন্ত কমাতে সক্ষম হবে। আর এটি IP54 রেটিংপ্রাপ্ত হওয়ায় ধুলো ও ঘাম প্রতিরোধে সক্ষম।

Vivo TWS Air 3 এর দাম

Vivo TWS Air 3 ইয়ারবাডের দাম রাখা হয়েছে মাত্র ৯৯ ইউয়ান (প্রায় ১১৭০ টাকা)। এর সেল শুরু হচ্ছে ২৯ মে, ২০২৫ থেকে। এটি পাওয়া যাবে ক্লাউড হোয়াইট, চেরি পিঙ্ক এবং ডিপ সি ব্লু কালারে।