TRENDS ▸
Tech GupGadgetsVu 4k Qled Smart Tv Price Drop 37 Percent Discount Offer On Amazon
Vu 4K QLED Smart TV Discount

৫০ হাজারের টিভিতে ৩৭ শতাংশ ডিসকাউন্ট, অতি সস্তায় কিনুন 4K QLED Smart TV

এই মুহূর্তে নতুন স্মার্ট টিভি কিনতে চাইলে ঢুঁ মারুন অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon-এ। এখানে এখন বিভিন্ন ব্র্যান্ডের জনপ্রিয় টিভিতে বাম্পার ডিসকাউন্ট দেওয়া হবে। তবে এই প্রতিবেদনে আমরা Vu-এর ৫০ ইঞ্চির 4K QLED Smart TV সম্পর্কে বলবো। এই টিভিটি এখন আকর্ষণীয়…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 16, 2025 8:18 PM

এই মুহূর্তে নতুন স্মার্ট টিভি কিনতে চাইলে ঢুঁ মারুন অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon-এ। এখানে এখন বিভিন্ন ব্র্যান্ডের জনপ্রিয় টিভিতে বাম্পার ডিসকাউন্ট দেওয়া হবে। তবে এই প্রতিবেদনে আমরা Vu-এর ৫০ ইঞ্চির 4K QLED Smart TV সম্পর্কে বলবো। এই টিভিটি এখন আকর্ষণীয় অফারে পাওয়া যাচ্ছে। বড় স্ক্রিন ছাড়াও এতে দেখা যাবে ফ্রেমলেস ডিজাইন। গুগল টিভি অপারেটিং সিস্টেমে চলা এই টিভিতে নেটফ্লিক্স, ইউটিউব সহ অসংখ্য স্ট্রিমিং অ্যাপ প্রি-ইনস্টল আছে।

Vu 4K QLED Smart TV এর দাম ও অফার

Vu এর এই ৫০ ইঞ্চি ভাইব সিরিজের 4K QLED স্মার্ট গুগল টিভি-র আসল দাম ৫০,০০০ টাকা। তবে অ্যামাজনে এটি এখন মাত্র ৩১,৪৯০ টাকায় তালিকাভুক্ত আছে। এর উপর ৩৭ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আবার আপনার কাছে যদি HDFC ক্রেডিট কার্ড থাকে, তাহলে আরও ১,৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

Vu 4K QLED Smart TV এর স্পেসিফিকেশন

Vu এর এই স্মার্ট টিভিতে আছে ৫০ ইঞ্চি স্ক্রিন, যার রেজোলিউশন 4K (৩৮৪০x২১৬০ পিক্সেল)। এতে QLED স্ক্রিন পাওয়া যাবে, যা ডলবি ভিশন, এইচডিআর ১০ ও এইচএলজি সাপোর্ট করবে। এই ডিসপ্লের ব্রাইটনেস ৪০০ নিট, সঙ্গে আছে এ প্লাস গ্রেড প্যানেল, MEMC প্রযুক্তি এবং এআই পিকচার আপস্কেলিং।

সাউন্ডের জন্য Vu এর এই টিভিতে রয়েছে ৮৮ ওয়াট ইন-বিল্ট সাউন্ডবার, যেখানে ডলবি অ্যাটমস, ডিপ বেস ও অটো ভলিউম কন্ট্রোলের সুবিধা পাওয়া যাবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে দেওয়া হয়েছে ৩টি এইচডিএমআই পোর্ট, ২টি ইউএসবি পোর্ট, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, eARC, ক্রোমকাস্ট, এয়ারপ্লে এবং ব্লুটুথ ৫.৩ সাপোর্ট।