TRENDS ▸
Tech GupGadgetsVu Vibe Dv 2025 Tv Launched In India 43 75 Inch Price Features
Vu Vibe DV 2025 TV Launched

হলিউড টাচ সহ লঞ্চ হল Vu Vibe DV 2025 টিভি, QLED ডিসপ্লে সহ রয়েছে দুর্দান্ত সাউন্ড সিস্টেম

ভিইউ টেলিভিশন ভারতে তাদের নতুন QLED টিভি, Vu Vibe DV 2025 লঞ্চ করেছে। এর দাম শুরু হয়েছে ২৬,৯৯৯ টাকা থেকে। এটি পাঁচটি স্ক্রিন সাইজে পাওয়া যাবে - ৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি ও ৭৫ ইঞ্চি। সংস্থাটি দাবি…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 25, 2025 11:13 PM

ভিইউ টেলিভিশন ভারতে তাদের নতুন QLED টিভি, Vu Vibe DV 2025 লঞ্চ করেছে। এর দাম শুরু হয়েছে ২৬,৯৯৯ টাকা থেকে। এটি পাঁচটি স্ক্রিন সাইজে পাওয়া যাবে – ৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি ও ৭৫ ইঞ্চি। সংস্থাটি দাবি করছে যে, Vu Vibe DV 2025 সেগমেন্টের সবচেয়ে ফিচার-প্যাকড স্মার্ট টিভি হিসেবে এসেছে। এতে দুর্দান্ত সাউন্ড সিস্টেম, QLED ডিসপ্লে ও VuOn AI প্রসেসর পাওয়া যাবে। আসুন এই টিভির দাম ও সম্পূর্ণ ফিচার জেনে নেওয়া যাক।

Vu Vibe DV 2025 টিভির দাম ও লভ্যতা

ভিইউ ভাইব ডিভি ২০২৫ টিভির ৪৩ ইঞ্চি মডেলের দাম ২৬,৯৯৯ টাকা। আর ৫০ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি ও ৭৫ ইঞ্চি মডেল কিনতে যথাক্রমে খরচ হবে ৩২,৯৯৯ টাকা, ৩৬,৯৯৯ টাকা, ৫২,৯৯৯ টাকা ও ৬৬,৯৯৯ টাকা।

আজ থেকেই Amazon-সহ দেশের বিভিন্ন অথরাইজড রিটেইল স্টোরের মাধ্যমে এই টিভির সেল শুরু হয়েছে।

Vu Vibe DV 2025 টিভির ফিচার ও স্পেসিফিকেশন

ভিইউ ভাইব ডিভি ২০২৫ টিভিতে এ প্লাস গ্রেড QLED ডিসপ্লে উপস্থিত, যার সর্বোচ্চ ব্রাইটনেস লেভেল ৪০০ নিটস পর্যন্ত। এর ডিসপ্লে ডলবি ভিশন ও এইচডিআর১০ সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে কোম্পানির নিজস্ব VuOn AI প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ব্র্যান্ডটি জানিয়েছে, তারা এই টিভিটি তৈরির সময় হলিউড ফ্লিমমেকার অ্যাসোসিয়েশন এর সঙ্গে যৌথভাবে কাজ করে এর কালার টোন ও কনট্রাস্টে সিনেম্যাটিক মান নিয়ে এসেছে। আর Vu Vibe DV 2025 টিভির সাথে পাবেন ৮৮ ওয়াট বিল্ট-ইন সাউন্ডবার, যেখানে রয়েছে ডলবি অ্যাটমস সাপোর্ট। শুধু ওটিটি স্ট্রিমিং নয়, মিউজিক প্লেব্যাকের সময়ও এর সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত।

অ্যান্ড্রয়েড এবং অ্যাপল উভয় ডিভাইস থেকেই এতে কনটেন্ট কাস্টিং করা যাবে। আবার এই টিভিতে আছে ব্লুটুথ ও ওয়্যারলেস কানেক্টিভিটি, ফলে দ্রুত ভিডিও শেয়ার করা যাবে। এর রিমোটে দেওয়া হয়েছে একটি আলাদা Wi-Fi বাটন।

ডিজাইনের বিষয়ে বললে, Vu Vibe DV 2025 গ্লাস ফিনিশ ও মিনিমাল বেজেল সহ এসেছে। একে দেয়ালে ঝোলানো বা টেবিলে বসানো, দুইভাবেই ব্যবহার করা যাবে।