TRENDS ▸
Tech GupGadgetsXiaomi 5000mah Magnetic Power Bank Launched Price Features With Wireless Charging Support
Xiaomi 5000mAh Magnetic Power Bank Launched

একসঙ্গে দুটি ডিভাইস চার্জ করা যাবে, লঞ্চ হল Xiaomi 5000mAh ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক

Xiaomi লঞ্চ করল ৫০০০ এমএএইচ ব্যাটারির নতুন ম্যাগনেটিক আল্ট্রা-স্লিম পাওয়ার ব্যাংক (মডেল: WPB0507S)। এটি আপাতত চীনে লঞ্চ হয়েছে। ইচ্ছুক ক্রেতারা JD.com এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে অর্ডার করতে পারবেন। নতুন এই পাওয়ার ব্যাংকের দাম রাখা হয়েছে ১৬৯ ইউয়ান বা প্রায়…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 30, 2025 10:52 AM

Xiaomi লঞ্চ করল ৫০০০ এমএএইচ ব্যাটারির নতুন ম্যাগনেটিক আল্ট্রা-স্লিম পাওয়ার ব্যাংক (মডেল: WPB0507S)। এটি আপাতত চীনে লঞ্চ হয়েছে। ইচ্ছুক ক্রেতারা JD.com এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে অর্ডার করতে পারবেন। নতুন এই পাওয়ার ব্যাংকের দাম রাখা হয়েছে ১৬৯ ইউয়ান বা প্রায় ২,০০০ টাকা। এটি ব্লু, ব্ল্যাক, পার্পল এবং গোল্ড কালার অপশনে পাওয়া যাবে। শাওমির নতুন এই পাওয়ার ব্যাংকে পাতলা ডিজাইন ও উন্নত প্রযুক্তি উপস্থিত।

Xiaomi 5000mAh পাওয়ার ব্যাংকের ফিচার

শাওমির নতুন এই পাওয়ার ব্যাংক মাত্র ৮.৭মিমি পুরু। এতে হাই ডেন্সিটির লিথিয়াম কোবাল্ট অক্সাইড ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারির এনার্জি ডেন্সিটি প্রায় ৭৩৪ ওয়াট-ঘণ্টা প্রতি লিটার, যা আগের মডেলের তুলনায় বেশি। শাওমি দাবি করেছে যে ৩০০ বার চার্জ দেওয়ার পরও এই ব্যাটারি তার মূল ক্যাপাসিটির ৮০ শতাংশের বেশি শক্তি ধরে রাখতে পারবে।

Xiaomi 5000mAh Magnetic Power Bank

এই ম্যাগনেটিক আল্ট্রা-স্লিম পাওয়ার ব্যাংকটি ওয়্যারড এবং ওয়্যারলেস দুই রকম চার্জিং সাপোর্ট সহ এসেছে। এতে ইউএসবি-সি পোর্ট থেকে সর্বোচ্চ ২২.৫ ওয়াট ওয়্যারড আউটপুট পাওয়া যায়, আর ওয়্যারলেস চার্জিংয়ের ক্ষেত্রে এটি ৫, ৭.৫, ১০ ও ১৫ ওয়াটের পাওয়ার লেভেল সাপোর্ট করে। এর মাধ্যমে একই সময়ে দুটি ডিভাইস চার্জ করা সম্ভব – একটি USB-C পোর্টের মাধ্যমে এবং অন্যটি ওয়্যারলেস চার্জিংয়ের মাধ্যমে।

শাওমির তরফে জানানো হয়েছে যে, নতুন এই পাওয়ার ব্যাংকে ১৭টি N52 গ্রেড নিওডিমিয়াম ম্যাগনেট দেওয়া হয়েছে। এই পাওয়ার ব্যাংকের বডি অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি। ম্যাগনেটিক অংশে টেকসই ফাইবারগ্লাস প্যানেল দেওয়া হয়েছে। এর লেজার-এচড LED ইন্ডিকেটর দ্বারা চার্জিং স্ট্যাটাস দেখা যাবে।

তাপ নিয়ন্ত্রণের জন্য এই পাওয়ার ব্যাংকে দুটি NTC থার্মাল সেন্সর উপস্থিত। এছাড়া গ্রাফিন হিট স্প্রেডার ব্যবহার করা হয়েছে যাতে তাপ দ্রুত ছড়িয়ে যায়। নিরাপত্তার জন্য নয়টি প্রটেকশন ফিচার রয়েছে, যেমন ওভারভোল্টেজ, ওভারহিটিং, শর্ট সার্কিট ও ওভারচার্জিং থেকে সুরক্ষা।