Xiaomi Book Pro 14 ল্যাপটপ 32GB র‌্যাম ও 20 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল

চীনে আজ একটি নতুন ল্যাপটপ লঞ্চ করল শাওমি, যার নাম Xiaomi Book Pro 14। এই ইভেন্টে কোম্পানি নতুন SUV এবং স্মার্টওয়াচের ঝলকও দেখিয়েছে। তবে এই প্রতিবেদনে আমরা কেবল ল্যাপটপটি নিয়েই আলোচনা করবো। এতে ২০ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বলে কোম্পানি দাবি করেছে। সাথে রয়েছে বড় ওএলইডি টাচ স্ক্রিন ও ইন্টেল প্যান্থার লেক প্রসেসর।

Xiaomi Book Pro 14 এর দাম

Xiaomi Book Pro 14 এর বেস ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে প্রায় ১.১৫ লাখ টাকা থেকে। এর উচ্চ কনফিগারেশনের মডেলের মূল্য ১.৩১ লাখ টাকার কাছাকাছি। আর টপ মডেল কিনতে গেলে প্রায় ১.৪২ লাখ টাকা খরচ করতে হবে।

Xiaomi Book Pro 14 এর স্পেসিফিকেশন

এই ল্যাপটপে রয়েছে ১৪.৬ ইঞ্চি ওএলইডি টাচস্ক্রিন ডিসপ্লে, যার রেজোলিউশন ৩.১কে, রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে নতুন ইন্টেল প্যান্থার লেক প্রসেসর। সঙ্গে আছে Intel Arc গ্রাফিক্স। আর ল্যাপটপটি ২৪ জিবি থেকে ৩২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১ টিবি পর্যন্ত এসএসডি সহ এসেছে।

শাওমির এই ল্যাপটপে ৭২Wh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির দাবি ফুল চার্জে এটি প্রায় ২০ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। এতে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে ডলবি অ্যাটমস সাপোর্টেড ডুয়াল স্পিকার, ১০৮০পি ওয়েবক্যাম, ডুয়াল মাইক। আর কানেক্টিভিটি অপশনের মধ্যে ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.৩, থান্ডারবোল্ড ৪, এইচডিএমআই ২.১ পোর্ট পাওয়া যাবে।