TRENDS ▸
Tech GupMobilesSamsung Galaxy A57 5g Specification Leaked 120hz Amoled Display Exynos 1680 5000mah Battery
Samsung Galaxy A57 5G

Samsung Galaxy A57 5G এর ফিচার ফাঁস, অ্যামোলেড ডিসপ্লে ও বড় ব্যাটারি সহ আর কি থাকবে

Samsung Galaxy A57 5G শীঘ্রই বাজারে আসতে চলেছে। যদিও কোম্পানির তরফে এখনও ডিভাইসটি সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে অনলাইনে ইতিমধ্যেই এর বিভিন্ন ফিচার ফাঁস হতে শুরু করেছে। সম্প্রতি মারুফ মিরজায়েভ ইউটিউবে হ্যান্ডসেটটির ‘হ্যান্ডস-অন’ ভিডিও ফাঁস করেছেন। এই ভিডিও প্রকাশ্যে আসার…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: March 20, 2026 10:34 PM

Samsung Galaxy A57 5G শীঘ্রই বাজারে আসতে চলেছে। যদিও কোম্পানির তরফে এখনও ডিভাইসটি সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে অনলাইনে ইতিমধ্যেই এর বিভিন্ন ফিচার ফাঁস হতে শুরু করেছে। সম্প্রতি মারুফ মিরজায়েভ ইউটিউবে হ্যান্ডসেটটির ‘হ্যান্ডস-অন’ ভিডিও ফাঁস করেছেন। এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই ফ্যানদের কৌতুহল আরও বেড়েছে।

জানা গেছে Samsung Galaxy A57 5G ডিভাইসে ৬.৭ ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১২০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিজাইনের ক্ষেত্রেও কিছু পরিবর্তন চোখে পড়বে। আগের তুলনায় বেজেল আরও পাতলা, আর ফোনটি প্রায় ৬.৯ মিমি পুরু হবে। এদিকে মেটাল ফ্রেম ও গ্লাস ব্যাক প্যানেল সহ আসতে চলা এই স্মার্টফোনে গরিলা গ্লাস ভিক্টাস প্লাস ব্যবহার করা হবে।

পারফরম্যান্সের জন্য স্যামসাং গ্যালাক্সি এ৫৭ ৫জি হ্যান্ডসেটে এক্সিনস ১৬৮০ চিপসেট ব্যবহার করা হবে। এই প্রসেসরের AnTuTu স্কোর ১১ লাখের বেশি।ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ওয়ান ইউআই ৮.৫ কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এই ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ড করা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A57 5G মডেলে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি IP67 রেটিং, ব্লুটুথ ৫.৪ সহ আসতে পারে।

দামের কথা বললে, আসন্ন এই স্মার্টফোনের ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য প্রায় ৪১ হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে। আর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে প্রায় ৪৫ হাজার টাকা।