TRENDS ▸
Tech GupMobilesMotorola Edge 50 Pro With 125w Charging Now Rs 9500 Cheaper Discount
Motorola Edge 50 Pro price cut

Motorola Edge 50 Pro এখন ৯৫০০ টাকা সস্তা, এখান থেকে কিনুন

নতুন ফোন খোঁজ করলে সুখবর। প্রিমিয়াম রেঞ্জে আসা Motorola Edge 50 Pro এখন অনেকটাই কম দামে কেনা যাবে। লঞ্চের সময় ডিভাইসটির ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৩৫,৯৯৯ টাকা। তবে এখন এটি প্রায় ২৬,৪৯৯ টাকায় কেনা…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: March 20, 2026 1:05 PM

নতুন ফোন খোঁজ করলে সুখবর। প্রিমিয়াম রেঞ্জে আসা Motorola Edge 50 Pro এখন অনেকটাই কম দামে কেনা যাবে। লঞ্চের সময় ডিভাইসটির ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৩৫,৯৯৯ টাকা। তবে এখন এটি প্রায় ২৬,৪৯৯ টাকায় কেনা যাবে। অর্থাৎ ৯,৫০০ টাকা দাম কমেছে মোটোরোলার এই স্মার্টফোনের। আর এই হ্যান্ডসেটে রয়েছে ১২৫ ওয়াট চার্জিং সাপোর্ট, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭ সিরিজের প্রসেসর ও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

সরাসরি ছাড়ের পাশাপাশি Motorola Edge 50 Pro মডেলটি Amazon India-তে আগামী ৩১ মার্চ পর্যন্ত অতিরিক্ত ১,০০০ টাকা পর্যন্ত ব্যাংক ডিসকাউন্টে কেনা যাবে। সঙ্গে আবার ক্যাশব্যাকও আছে, যা প্রায় ১,৩০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে। শুধু তাই নয়, আপনার কাছে পুরানো ভালো কন্ডিশনের ফোন থাকলে দাম আরও কমানো যাবে।

ফিচারের কথা বললে, মোটোরোলা এজ ৫০ প্রো মডেলে রয়েছে ১.৫কে রেজোলিউশনের pOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। ডিসপ্লের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে গরিলা গ্লাস ৫।পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর। ডিভাইসটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম সহ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Motorola Edge 50 Pro স্মার্টফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (OIS সহ), ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সেলফি‌ ও ভিডিও কলিংয়ের জন্য ৫০ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি, যা ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।