TRENDS ▸
Tech GupGuideLost Stolen Phones Back To Owners Via Courier From Sanchar Saathi Portal
Stolen Smartphones

Stolen Smartphones: কুরিয়ারের মাধ্যমে ফেরত আসছে হারানো বা চুরি যাওয়া স্মার্টফোন, কীভাবে জানুন

অনেকেই হয়তো শুনে অবাক হবেন যে, গত ২-৩ বছর ধরে হারানো স্মার্টফোনগুলি এখন কুরিয়ারের মাধ্যমে ফেরত পাওয়া যাচ্ছে। না, আমরা কোনো চোরের মন পরিবর্তনের গল্প বলছি না, বরং সরকারের পোর্টালের মাধ্যমে এই কাজ সম্ভব হচ্ছে। এই পরিষেবার নাম সেন্ট্রাল ইকুইপমেন্ট…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 2, 2025 11:40 AM

অনেকেই হয়তো শুনে অবাক হবেন যে, গত ২-৩ বছর ধরে হারানো স্মার্টফোনগুলি এখন কুরিয়ারের মাধ্যমে ফেরত পাওয়া যাচ্ছে। না, আমরা কোনো চোরের মন পরিবর্তনের গল্প বলছি না, বরং সরকারের পোর্টালের মাধ্যমে এই কাজ সম্ভব হচ্ছে।

এই পরিষেবার নাম সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা CEIR, যা ‘সঞ্চার সাথী’ পোর্টালের অংশ। এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের হারানো বা চুরি হওয়া মোবাইল ফোনের আইএমইআই ব্লক করার সুবিধা দেয়, যার ফলে ডিভাইসগুলি ব্যবহার অযোগ্য হয়ে পড়ে।

সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সিস্টেমের মাধ্যমে সম্প্রতি ঘাজিয়াবাদ পুলিশ প্রায় ১,২০০টি হারানো স্মার্টফোন উদ্ধার করেছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের মানুষ এই হারানো ফোনগুলি ফেরত পেয়েছে কুরিয়ারের মাধ্যমে।

যদি আপনারও ফোন হারিয়ে থাকে, তাহলে ‘সঞ্চার সাথী’ পোর্টালের মাধ্যমে রিপোর্ট করতে পারেন। এরজন্য গুগলে সার্চ করুন ‘সঞ্চার সাথী’।

তারপর sancharsaathi.gov.in-এ যান।

এবার ‘Citizen Centric Services’ থেকে ‘Block Your Lost/Stolen Mobile Handset’ সিলেক্ট করুন।

এরপর ‘Block lost/stolen mobile handset’ বেছে নিয়ে, বর্তমানে ব্যবহৃত মোবাইল নম্বর ও হারানো ফোনের আইএমইআই নম্বর দিয়ে ফর্ম সাবমিট করুন।

এই পদ্ধতিতে আপনি আপনার ফোনের ট্র্যাকিং ও ব্লকিং সহজেই করতে পারবেন।