TRENDS ▸
Tech GupGuideYour Aadhaar Card Fake Or Original Here How To Verify From Uidai Website
Aadhaar Card

জাল আধার কার্ডে ঠকবেন না, আপনার আধার কার্ড আসল না নকল যাচাই করুন ঘরে বসেই

আধার কার্ড এখন শুধু কেবল একটি পরিচয়পত্র নয়, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে শুরু করে ব্যাঙ্ক, সিম কার্ড নেওয়া, স্কুলে ভর্তি, সর্বত্র এটি অপরিহার্য। আর সেই কারণেই জাল আধার কার্ড তৈরি করে প্রতারণার চেষ্টা বেড়েছে। এখন প্রশ্ন উঠছে, আপনি কী করে…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 4, 2025 8:37 PM

আধার কার্ড এখন শুধু কেবল একটি পরিচয়পত্র নয়, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে শুরু করে ব্যাঙ্ক, সিম কার্ড নেওয়া, স্কুলে ভর্তি, সর্বত্র এটি অপরিহার্য। আর সেই কারণেই জাল আধার কার্ড তৈরি করে প্রতারণার চেষ্টা বেড়েছে। এখন প্রশ্ন উঠছে, আপনি কী করে বুঝবেন আপনার আধার কার্ডটি আসল নাকি নকল? এই প্রতিবেদনে আমরা আধার কার্ড আসল নাকি নকল (Aadhaar Card Original or Fake) বোঝার উপায় সম্পর্কে বলবো।

শুরুতেই বলি, UIDAI ( ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া) আধার ভেরিফাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটেই একটি অপশন রেখেছে। ফলে আপনি ঘরে বসেই মাত্র ক’সেকেন্ডে যাচাই করতে পারবেন আপনার আধার কার্ডটি আসল নাকি নকল।

QR কোড স্ক্যান করে আধার কার্ড আসল নাকি নকল যাচাই করুন

প্রতিটি আধার কার্ডে থাকে একটি ইউনিক QR কোড। এটিই মূল চাবিকাঠি। গুগল প্লে স্টোর থেকে UIDAI-এর অফিসিয়াল Aadhaar QR Scanner অ্যাপ ডাউনলোড করে নিন। এরপর কার্ডে থাকা QR কোড স্ক্যান করুন।
যদি কার্ডটি আসল হয়, তাহলে UIDAI-এর ডেটাবেস থেকে আপনার সঠিক নাম, জন্মতারিখ, ঠিকানা ইত্যাদি সঙ্গে সঙ্গে দেখাবে। আর যদি QR কোড স্ক্যানই না হয় বা ভুল তথ্য দেখায়, তাহলে সাবধান, সেটা সম্ভবত নকল কার্ড।

UIDAI ওয়েবসাইট থেকে সরাসরি যাচাই করুন

আরও একটা সহজ উপায় আছে। এরজন্য UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “Verify Aadhaar Number” অপশনে ক্লিক করুন।

এবার ১২ সংখ্যার আধার নম্বর লিখুন, ক্যাপচা দিন। যদি নম্বরটা বৈধ হয়, তাহলে মেসেজ আসবে—“Aadhaar Number Exists।”

e-Aadhaar: নিরাপদ বিকল্প

ডিজিটাল আধার, অর্থাৎ e-Aadhaar বেশি নিরাপদ। এটি UIDAI-এর ওয়েবসাইট থেকে এটি PDF আকারে ডাউনলোড করা যায়। তাতে থাকে ডিজিটাল সিগনেচার, যা নকল হওয়া কার্যত অসম্ভব। কেউ আধার দেখতে চাইলে e-Aadhaar দেখাতে পারেন।