দ্বিতীয় সেলেও Ai+ Pulse 2 কিনতে হুড়োহুড়ি, ৬৯৯৯ টাকায় AI ফোন

Ai+ Pulse 2 ফোনের ম্যাজিক অব্যাহত। প্রথম সেলের পর দ্বিতীয় সেলেও মিনিটের মধ্যেই আউট অফ স্টক হয়ে যায় এআই প্লাস পালস এর নতুন। বর্তমান সময়ে বাজেট রেঞ্জের কোনো ডিভাইসের এত দ্রুত বিক্রি হওয়ার ঘটনা বিরল। ১৯ মার্চ দ্বিতীয় সেলের বিক্রি শুরু হতেই কয়েক মিনিটের মধ্যে সব ইউনিট উধাও হয়ে যায় বলে কোম্পানির তরফে জানানো হয়। ক্রেতাদের এত আগ্রহ দেখে সংস্থার সিইও মাধব সেঠ নিজেও সোশ্যাল মিডিয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
পাশাপাশি যারা এখনও Ai+ Pulse 2 কিনতে পারেননি, তাদের স্বস্তি দিয়ে তিনি পোস্টে হ্যান্ডসেটটির পরবর্তী সেলের তারিখও ঘোষণা করেন। আগামী ২৭ মার্চ দুপুর ১২টায় Flipkart থেকে ডিভাইসটির তৃতীয় সেল শুরু হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, Ai+ এর নয়া এই স্মার্টফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৭,৪৯৯ টাকা। আর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের টপ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৮,৯৯৯ টাকা। তবে লঞ্চ অফার হিসেবে ক্রেতারা সেলে ফোনটি ৬,৯৯৯ টাকা থেকে কিনতে পারবেন।
ফিচারের প্রসঙ্গে আসলে Ai+ Pulse 2 এর সামনে ৬.৭৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে দেখা যাবে, এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক নেক্সটকিউ ওএস কাস্টম স্কিনে চলে। পারফরম্যান্সের জন্য এতে ইউনিসক টি৭২৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।

