TRENDS ▸
Tech GupMobilesAi Plus Nova 2 Nova 2 Ultra 5g Launch Date In India 9 April Specification
Ai+ Nova Series

আগামী মাসেই Ai+ Nova 2 ও Nova 2 Ultra 5G ভারতে এন্ট্রি নিচ্ছে

স্মার্টফোন বাজারে এখন জনপ্রিয় একটি ব্র্যান্ড Ai+। একের পর এক বাজেট ফোন এনে বাজারে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে মাধব শেঠের কোম্পানিটি। এবার তারা Nova সিরিজ লঞ্চ করতে চলেছে বলে সম্প্রতি নিশ্চিত করেছে। আগামী ৯ এপ্রিল সিরিজের প্রথম দুই মডেল, Nova…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: March 24, 2026 12:41 PM

স্মার্টফোন বাজারে এখন জনপ্রিয় একটি ব্র্যান্ড Ai+। একের পর এক বাজেট ফোন এনে বাজারে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে মাধব শেঠের কোম্পানিটি। এবার তারা Nova সিরিজ লঞ্চ করতে চলেছে বলে সম্প্রতি নিশ্চিত করেছে। আগামী ৯ এপ্রিল সিরিজের প্রথম দুই মডেল, Nova 2 এবং Nova 2 Ultra এদেশের বাজারে এন্ট্রি নিতে চলেছে। এরপর সিরিজের অন্যান্য ডিভাইসগুলি ধাপে ধাপে বাজারে আনা হবে বলে কোম্পানির তরফে জানানো হয়েছে।

টিজার পোস্টারে নিশ্চিত করা হয়েছে যে, Ai+ আসন্ন Nova সিরিজের অধীনে মোট পাঁচটি মডেল লঞ্চ করবে। এই মডেলগুলি হবে – Nova 2, Nova 2 Ultra, Nova 2 Pro, Nova 2 Neo ও Nova Flip। নাম থেকেই স্পষ্ট যে কোম্পানি বিভিন্ন ধরনের ইউজারদের কথা মাথায় রেখেই এই সিরিজ বাজারে আনছে। এই সিরিজের অধীনে বাজেটের মধ্যেই পারফরম্যান্স ধর্মী ও স্টাইল ধর্মী স্মার্টফোন পাওয়া যাবে।

Ai+ এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখলে সহজেই বোঝা যায় যে এই সিরিজের Nova 2 Ultra মডেলটি প্রিমিয়াম ডিভাইস হিসাবে বাজারে আসবে। এতে কাস্টমাইজেবল ব্যাক প্যানেল লাইটিং থাকবে। ফলে ফোনে কল, মেসেজ বা অন্য নোটিফিকেশন এলে ফোনের পিছনের আলো বদলে যাবে। যারা হ্যান্ডসেটে ইউনিক কোনো কিছু খোঁজ করেন, তাদের কাছে এই বিশেষত্ব বেশ পছন্দের হতে পারে।

অন্যদিকে Nova 2 মডেলটি সিরিজের অলরাউন্ডার ডিভাইস হবে। এতে ভালো স্পিড, ফাস্ট পারফরম্যান্স এবং দীর্ঘ ব্যাটারি লাইফের সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ খুব বেশি ঝাঁ চকচকে ফিচার কিছু না থাকলেও, দৈনন্দিন ব্যবহারের জন্য এটা নির্ভরযোগ্য ফোন হবে বলে ধারণা করা হচ্ছে।

আর সিরিজের সমস্ত মডেলেই Ai+ তাদের নিজস্ব NxtQuantum OS ব্যবহার করবে বলে জানা গেছে। এটি একটি ভারতীয় অপারেটিং সিস্টেম, যেখানে প্রাইভেসি আর সিকিউরিটির ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। আজকাল ডেটা সুরক্ষা নিয়ে যতটা চিন্তা বাড়ছে, তাতে এই দিকটা অনেক ক্রেতাকেই আকর্ষিত করবে।