জয়েন করুন

১১ হাজার টাকার কমে সেরা ৫ স্মার্টফোন, ক্যামেরা থেকে ব্যাটারি সব অসাধারণ

avatar
Written By : Puja Mondal
Updated Now: August 16, 2025 9:49 AM

১১ হাজার টাকার কমে সেরা স্মার্টফোন: গতকাল থেকে অ্যামাজন এবং ফ্লিপকার্টে সবার জন্য শুরু হয়েছে রিপাবলিক ডে সেল। এই সেলে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন বাম্পার ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। এখানে আমরা সেলে ১১,০০০ টাকারও কম দামে উপলব্ধ ৫ টি দুর্দান্ত স্মার্টফোনের কথা বলবো।

১১০০০ টাকার মধ্যে মোবাইল (Best Smartphones Under Rs 11000)

আপনি যদি বাজেটের মধ্যে ভালো 5G ফোন কিনতে চান তাহলে এটাই সঠিক সময়। কারণ অ্যামাজন এবং ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেল ইতিমধ্যেই শুরু হয়েছে। এই সেলে নতুন প্রজন্মের নেটওয়ার্ক কানেক্টিভিটি সহ আসা ডিভাইস ১১,০০০ টাকার কমে পাওয়া যাচ্ছে।

Motorola G35 5G

এই মোটো ফোনটি ফ্লিপকার্টের রিপাবলিক ডে সেলে ৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে। আবার এর সাথে থাকছে ৫ শতাংশ ক্যাশব্যাক। এই মোটোরোলা ফোনে ৬.৭২ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে আছে, যার পিক ব্রাইটনেস ১০০ নিটস এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে ইউনিসক টি৭৬০ প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক সফ্টওয়্যার স্কিন চলে। ফটোগ্রাফির জন্য এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ও ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সরসহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। Motorola G35 5G স্মার্টফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

Poco X6 Neo 5G

ফ্লিপকার্টের রিপাবলিক ডে সেলে পোকোর ডিভাইসটি ১১,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে কিনলে ৭৫০ টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে আছে। স্পিড ও মাল্টিটাস্কিংয়ের জন্য এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর। ক্যামেরার কথা বললে ডিভাইসের পিছনে আছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর পাওয়া যাবে। এই পোকো হ্যান্ডসেটে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।

Realme Narzo 70x 5G

রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি অ্যামাজন রিপাবলিক ডে সেলে ১১,৪৯৮ টাকায় তালিকাভুক্ত হয়েছে। অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ৩৪৪ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর। রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি এর ক্যামেরা সম্পর্কে বললে, এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি, ২ মেগাপিক্সেল মনো ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ রয়েছে। আর সামনে দেখা যাবে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ব্যাটারির কথা বললে, এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ৪৫ ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট করবে।

Samsung Galaxy M15 5G

স্যামসাংয়ের এই স্মার্টফোন অ্যামাজনের রিপাবলিক ডে সেলে ১০,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এর সাথে ৫০০ টাকা কুপন ডিসকাউন্ট রয়েছে। এর পাশাপাশি ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও পাওয়া যাবে। স্পেসিফিকেশনের কথা বললে এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর, ৪ জিবি র‌্যাম, ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ক্যামেরার কথা বললে এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা উপস্থিত। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬ কাস্টম স্কিনে চলে। এর সাথে ৪ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৫ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

iQOO Z9x 5G

আইকোর এই মিড রেঞ্জ স্মার্টফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর দেওয়া হয়েছে। আইকো জেড৯এক্স ৫জি এর ৪ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টটি অ্যামাজন সেলে ১১,৯৯৯ টাকায় কেনা যাবে। এসবিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড‌ দিয়ে পেমেন্ট করলে অতিরিক্ত ১,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এতে ৫০ মেগাপিক্সেল এআই লেন্স এবং ২ মেগাপিক্সেল সেন্সর বর্তমান।

আরও পড়ুন

Lava Bold N1 5G ফোনের নতুন 6GB RAM ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম কম Poco C81 ও Poco C81x কম দামে ভারতে লঞ্চ হল, ৬৩০০mAh ব্যাটারি সহ রয়েছে 120Hz ডিসপ্লে সস্তা Ai+ Nova 2 5G ফোনের সেল আজ, কবে থেকে কেনা যাবে Nova 2 Ultra 5G Samsung Galaxy Z Fold 7: হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের iPhone 18 Price in India: এবার দেরিতে আসবে আইফোন ১৮? দাম কত থাকবে