TRENDS ▸
Tech GupMobilesApple Iphone 17 Series To Support 50w Magsafe Wireless Charging Big Upgrade
Apple iPhone 17 Series Support 50w Magsafe Wireless Charging

iPhone 17 সিরিজে থাকছে ৫০ ওয়াট MagSafe চার্জিং, অ্যান্ড্রয়েড ফোনকে টেক্কা অ্যাপলের

অ্যাপলের আইফোনে ব্যবহারকারীরা প্রিমিয়াম ফিচার এবং দুর্দান্ত পারফরম্যান্স পান। কিন্তু একটা জায়গায় এসে ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরেই হতাশ, যেটা হল চার্জিং স্পিড। আইফোন ব্যবহারকারীরা প্রায়ই বলে থাকেন, “চার্জটা একটু দ্রুত হলে ভালো হতো।” কারণ অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ডগুলি চার্জিং স্পিডে একের পর…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 11, 2025 9:02 AM

অ্যাপলের আইফোনে ব্যবহারকারীরা প্রিমিয়াম ফিচার এবং দুর্দান্ত পারফরম্যান্স পান। কিন্তু একটা জায়গায় এসে ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরেই হতাশ, যেটা হল চার্জিং স্পিড। আইফোন ব্যবহারকারীরা প্রায়ই বলে থাকেন, “চার্জটা একটু দ্রুত হলে ভালো হতো।” কারণ অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ডগুলি চার্জিং স্পিডে একের পর এক চমক দিচ্ছে। যেকারণে এবার নড়েচড়ে বসেছে Apple। আসন্ন iPhone 17 এর চার্জিং স্পিডে বড় আপগ্রেড দেখা যাবে বলে জানা গেছে।

iPhone 17 সিরিজে থাকবে ৫০ ওয়াট ম্যাগশেফ ওয়্যারলেস চার্জিং

নয়া একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের iPhone 17 সিরিজে ৫০ ওয়াট ম্যাগশেফ ওয়্যারলেস চার্জিং সাপোর্ট‌ করবে। যেখানে এতদিন আইফোনে ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা পাওয়া যেত। অর্থাৎ ‌রিপোর্ট সত্যি হলে এক ধাক্কায় ১৫ ওয়াটের পরিবর্তে আইফোন ব্যবহারকারীরা ৫০ ওয়াট চার্জিংয়ের সুবিধা উপভোগ করবে, সেক্ষেত্রে তাদের স্লো চার্জিং নিয়ে আর অভিযোগ থাকবে না বলেই মনে হয়।

শুধু চার্জিং নয়, আইফোন ১৭ সিরিজে আরও অনেক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। যেমন, এই সিরিজের ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, উন্নত ক্যামেরা সেটআপ, এবং নতুন এআই ফিচার থাকবে বলে শোনা যাচ্ছে।

রিপোর্টে আরও বলা হয়েছে যে, অ্যাপল নতুন Qi2.2 স্ট্যান্ডার্ড-সমর্থিত MagSafe চার্জার নিয়ে আসছে, যা ৫০ ওয়াট পর্যন্ত চার্জিংয়ের সুবিধা দিতে পারবে। এর অর্থ হল, পুরানো MagSafe চার্জারকে হয়ত এবার বিদায় জানাতে চলেছে অ্যাপল।

তবে এরপরও চার্জিং স্পিডের নিরিখে অ্যান্ড্রয়েড ফোনের থেকে পিছিয়ে থাকবে অ্যাপল আইফোন। কারণ বেশ কিছু মিড-রেঞ্জ অ্যান্ড্রয়েড ফোনে এখন ১০০ ওয়াট বা তার বেশি ওয়াটের চার্জিং প্রযুক্তি পাওয়া যায়। যদিও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের মাধ্যমে ব্যবহারকারীদের মন আনেকটাই জিততে সক্ষম হবে অ্যাপল।