জয়েন করুন

মাত্র 9999 টাকা থেকে শুরু 108 মেগাপিক্সেল ক্যামেরা ও 16 জিবি পর্যন্ত র‌্যামের স্মার্টফোন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 1, 2025 11:19 AM

বর্তমান সময়ের বাজেট ফ্রেন্ডলি 5G ফোনগুলি কেবল দামে সাশ্রয়ী নয়, এদের ফিচারও দুর্দান্ত। আপনি মাত্র ৯,৯৯৯ টাকা খরচ করে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, ১৬ জিবি পর্যন্ত র‍্যাম ও শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন পেয়ে যাবেন। এই প্রতিবেদনে আমরা এমনই একটি ডিভাইস সম্পর্কে বলবো। এর পাশাপাশি আরও দুটি ফোনের বিষয়ে বলবো যেখানে দুর্দান্ত ক্যামেরা ও সেরা ফিচার পাওয়া যাবে। এই মডেলগুলির নাম Poco M6 Plus 5G, Tecno Pova 6 Neo 5G, Honor X9c 5G।

Poco M6 Plus 5G

Poco M6 Plus 5G মডেলটি এখন ফ্লিপকার্টে ৯,৯৯৯ টাকায় কেনা যাবে। এতে রয়েছে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এর পিছনে ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ১০৮ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ এবং সামনে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এতে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০৩০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট মিলবে।

Tecno Pova 6 Neo 5G

অ্যামাজনে টেকনো পোভা ৬ নিও ৫জি এখন ১৩,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। এতে ১০৮ মেগাপিক্সেল এআই ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে ১২ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট করবে। স্মার্টফোনটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর সহ এসেছে।

Honor X9c 5G

লিস্টের শেষ মডেলটা হল Honor X9c। এটি অ্যামাজনে ২১,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এতে আছে OIS সাপোর্ট সহ ১০৮ মেডিকেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। ডিভাইসটি ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। এতে পাওয়া যাবে ৬৬০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনে স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন

Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি Vivo S2 FE ভারতে ৬ অক্টোবর লঞ্চ হচ্ছে, ১০০০০mAh ব্যাটারি সহ থাকবে AMOLED ডিসপ্লে HMD Vibe 2 Pro ভারতে চলতি মাসেই ৬০০০mAh ব্যাটারি ও ৬৪MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে