হোম ট্রেন্ড মোবাইল গ্যাজেট মেনু
TRENDS ▸
Tech GupMobilesBoltt Evo 4g Will Be Fire Boltts First Smartphone Key Specifications Geekbench Listing
Fire-Boltt

Boltt Evo 4G নামে বাজারে আসছে Fire-Boltt এর প্রথম স্মার্টফোন, ফিচার জানালো Geekbench

ভারতীয় ইলেকট্রনিক্স ও ওয়্যারেবল ব্র্যান্ড Fire-Boltt এবার স্মার্টফোন বাজারে প্রবেশ করতে চলেছে। সংস্থাটি জানিয়েছে, তারা Boltt ব্র্যান্ডের অধীনে নতুন ফোন লঞ্চ করবে। যদিও এখনও পর্যন্ত ব্র্যান্ডের প্রথম হ্যান্ডসেটের অফিসিয়াল স্পেসিফিকেশন সামনে আসেনি। তবে নতুন একটি রিপোর্ট ডিভাইসটির নাম জানা গেছে।…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 6, 2026 4:07 PM

ভারতীয় ইলেকট্রনিক্স ও ওয়্যারেবল ব্র্যান্ড Fire-Boltt এবার স্মার্টফোন বাজারে প্রবেশ করতে চলেছে। সংস্থাটি জানিয়েছে, তারা Boltt ব্র্যান্ডের অধীনে নতুন ফোন লঞ্চ করবে। যদিও এখনও পর্যন্ত ব্র্যান্ডের প্রথম হ্যান্ডসেটের অফিসিয়াল স্পেসিফিকেশন সামনে আসেনি। তবে নতুন একটি রিপোর্ট ডিভাইসটির নাম জানা গেছে। পাশাপাশি ফোনটি Geekbench বেঞ্চমার্কিং ওয়েবসাইটেও তালিকাভুক্ত হয়েছে, যেখান থেকে এর প্রসেসর সহ র‌্যাম ও অপারেটিং সিস্টেম সম্পর্কে ধারণা পাওয়া গেছে।

Boltt Evo 4G নামে আসছে Fire-Boltt এর প্রথম স্মার্টফোন

টিপস্টার অভিষেক যাদব আজ একটি এক্স পোস্টে জানিয়েছেন, Fire-Boltt এর প্রথম স্মার্টফোনের নাম রাখা হয়েছে Boltt Evo 4G। নাম থেকে স্পষ্ট, এতে 4G কানেক্টিভিটি সাপোর্ট করবে এবং এটি বাজেট রেঞ্জে আসবে। টিপস্টার এর আগে বলেছিলেন, এই ফোনে পারফরম্যান্সের জন্য Unisoc Tiger T615 (UMS9230E) অথবা Unisoc Tiger T7250 চিপসেট ব্যবহার করা হতে পারে।

Geekbench লিস্টিং থেকে স্পেসিফিকেশন প্রকাশ্যে

সম্প্রতি Boltt Evo 4G ডিভাইসটি Geekbench বেঞ্চমার্ক সাইটেও উপস্থিত হয়েছে। এখানে হ্যান্ডসেটটি Boltt Evo মডেল নম্বরের সাথে অন্তর্ভুক্ত হয়েছে। জানা গেছে এর মাদারবোর্ডের কোডনেম হল “ums9230_6h10”

এছাড়া এর চিপসেটের বেস ক্লক স্পিড ১.৬১ গিগাহার্টজ। এতে ARMv8 আর্কিটেকচারের অক্টা-কোর সিপিইউ ব্যবহার করা হয়েছে, যার ছয়টি এফিসিয়েন্সি কোরের ক্লক স্পিড ১.৬১ গিগাহার্টজ এবং দুটি পারফরম্যান্স কোরের ক্লক স্পিড ১.৮২ গিগাহার্টজ। যার ভিত্তিতে বলা যায় এটা আসলে Unisoc T7250 প্রসেসর।

উল্লেখ্য, এটি একটি এন্ট্রি লেভেল প্রসেসর। বর্তমানে বাজারে উপলব্ধ একাধিক বাজেট স্মার্টফোনে এই চিপসেট ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে Realme P4x, Oppo A6c, Poco C81 Pro এবং Itel Zeno 200।

অন্যান্য ফিচার

বেঞ্চমার্ক সাইট থেকে আরও জানা যাচ্ছে, Boltt Evo 4G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে। আবার এতে ৪ জিবি র‌্যাম থাকার সম্ভাবনা রয়েছে। গিকবেঞ্চে ডিভাইসটি সিঙ্গেল কোর টেস্টে ৪৪০ এবং মাল্টি কোর টেস্টে ১,৪৭০ পয়েন্ট পেয়েছে।

Evo ও Ace সিরিজের অধীনে আসবে একাধিক ফোন

Fire-Boltt ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে তাদের স্মার্টফোন পোর্টফোলিওতে Evo এবং Ace সিরিজের মডেল থাকবে। সংস্থাটি 4G এবং 5G, দুই সেগমেন্টেই স্মার্টফোন আনার পরিকল্পনা করেছে। তবে ঠিক কবে এই নতুন স্মার্টফোনগুলি লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।