হোম ট্রেন্ড মোবাইল গ্যাজেট মেনু
TRENDS ▸
Tech GupMobilesGoogle Pixel 11a Codename Leaked From Phone App
Google Pixel 11a

Pixel 11 সিরিজ লঞ্চের আগেই Google Pixel 11a এর কোডনেম ফাঁস

আগামী মাসেই অনুষ্ঠিত হতে চলেছে গুগলের বহুল প্রতীক্ষিত Made by Google ইভেন্ট। এই ইভেন্টেই Pixel 11, Pixel 11 Pro, Pixel 11 Pro XL ও Pixel 11 Pro Fold লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই সিরিজের ডিভাইসগুলি সম্পর্কে বিভিন্ন…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 24, 2026 1:01 AM

আগামী মাসেই অনুষ্ঠিত হতে চলেছে গুগলের বহুল প্রতীক্ষিত Made by Google ইভেন্ট। এই ইভেন্টেই Pixel 11, Pixel 11 Pro, Pixel 11 Pro XL ও Pixel 11 Pro Fold লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই সিরিজের ডিভাইসগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। আশা করা হচ্ছে ইভেন্ট যত এগিয়ে আসবে আসন্ন হ্যান্ডসেটগুলি সম্পর্কে আরও অনেক তথ্য জানা যাবে। তবে সাম্প্রতিক একটি রিপোর্ট থেকে আজ আগামী বছরে বাজারে আসতে চলা Pixel 11a এর সম্ভাব্য কোডনেম প্রকাশ্যে এসেছে। যদিও গুগলের তরফে এই বিষয়ে এখনও কিছু নিশ্চিত করা হয়নি

Google Phone অ্যাপের বেটা ভার্সন থেকে কোডনেম ফাঁস

সম্প্রতি অ্যান্ড্রয়েড অথরিটি তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, Phone by Google অ্যাপের 230.0.946661649 পাবলিক বিটা পিক্সেল ভার্সনে Pixel 11 সিরিজের একাধিক কোডনেম দেখা গেছে। যার মধ্যে রয়েছে Cubs, Grizzly, Kodiak, Yogi এবং Formosan এর মতো নাম।

এর আগে একটি রিপোর্টে বলা হয়েছিল, Cubs, Grizzly, Kodiak এবং Yogi কোডনেমগুলি যথাক্রমে Pixel 11, Pixel 11 Pro, Pixel 11 Pro XL এবং Pixel 11 Pro Fold এর জন্য ব্যবহার করা হচ্ছে। তবে প্রতিবেদনে দাবি করা হয়েছে, নতুন Formosan নামটি আসলে আসন্ন Pixel 11a এর কোডনেম হিসেবে ব্যবহার করা হচ্ছে।

Pixel 11a নিয়ে কাজ শুরু

ফোন বাই গুগল অ্যাপে Formosan কোডনেমের উপস্থিতি দেখে মনে করা হচ্ছে, ব্র্যান্ডটি ইতিমধ্যেই Pixel 11a এর উপর কাজ শুরু করেছে। পুরো Pixel 11 সিরিজের জন্য গুগল সম্ভবত ভাল্লুক থিমের নামকরণের ধারাই অনুসরণ করছে।

১২ আগস্ট আছে Made by Google ইভেন্ট

গুগল ইতিমধ্যেই ১২ আগস্টের মেড বাই গুগল ইভেন্টের প্রস্তুতি শুরু করেছে। আশা করা হচ্ছে, এই ইভেন্টে Pixel 11 সিরিজের পাশাপাশি Pixel Watch 5 এবং নতুন প্রজন্মের Pixel Buds ইয়ারফোনের ওপর থেকে পর্দা সরানো হবে।

Pixel 10a এর ফিচার

আপকামিং Pixel 11a মডেলে পূর্বসূরির তুলনায় বেশ কয়েকটি আপগ্রেড দেখা যাবে। চলতি বছরের মার্চে ভারতে লঞ্চ হওয়া Pixel 10a এর দাম রাখা হয়েছিল ৪৯,৯৯৯ টাকা।

এতে রয়েছে ৬.৩ ইঞ্চির ডিসপ্লে, যার সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই। সাথে দেওয়া হয়েছে টেনসর জি৪ চিপসেট এবং টাইটান এম২ সিকিউরিটি কো-প্রসেসর। ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার প্রাইমারি ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেল। সেলফি এবং ভিডিও কলের জন্য দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। ডিভাইসটি ৫১০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এতে ৩০‌ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ১০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।