TRENDS ▸
Tech GupMobilesHonor 200 5g Got Price Drop Up To Rs 15000 Amazon Deal 50mp Selfie Camera
Honor 200 5G Price

১৫ হাজার টাকা দাম কমলো ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Honor 200 5G স্মার্টফোনের

নতুন স্মার্টফোন কেনার সময় এখন সবাই অত্যাধুনিক ফিচার, সেরা পারফরম্যান্স ও 5G কানেক্টিভিটি খোঁজ করেন। এই দিক থেকে Honor 200 5G হতে পারে একটি দুর্দান্ত বিকল্প। এতে আছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও ১০০ ওয়াট…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 29, 2025 1:04 PM

নতুন স্মার্টফোন কেনার সময় এখন সবাই অত্যাধুনিক ফিচার, সেরা পারফরম্যান্স ও 5G কানেক্টিভিটি খোঁজ করেন। এই দিক থেকে Honor 200 5G হতে পারে একটি দুর্দান্ত বিকল্প। এতে আছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আর এই ফোনটি এখন লঞ্চের সময়ের থেকে প্রায় ১৫,০০০ টাকা পর্যন্ত ছাড়ে পাওয়া যাচ্ছে। ফলে Honor 200 5G কেনার সুবর্ণ সুযোগ এটাই।

Honor 200 5G এর দাম ও অফার

অনার ২০০ ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চের সময় দাম ছিল ৩৪,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৩৯,৯৯৯ টাকা। তবে অ্যামাজনে এখন ৮ জিবি ভ্যারিয়েন্টটি ২২,৯৯৯ টাকায় এবং ১২ জিবি ভ্যারিয়েন্টটি ২৪,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে। অর্থাৎ, যথাক্রমে ১২,০০০ ও ১৫,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

Honor 200 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

অনর ২০০ ৫জি ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস OLED কার্ভড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৪,০০০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট।

ফটোগ্রাফির জন্য Honor 200 5G ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলো হল ৫০ মেগাপিক্সেল OIS যুক্ত প্রাইমারি ক্যামেরা (Sony IMX906 সেন্সর), ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।