জয়েন করুন

Honor Magic V Flip 2 আগামীকাল ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও কিউট পেট থিম সহ লঞ্চ হচ্ছে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 20, 2025 5:32 PM

আগামীকাল ২১ আগস্ট চীনে লঞ্চ হতে চলেছে Honor Magic V Flip 2। ইতিমধ্যেই এই ফ্লিপ ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। এছাড়া কোম্পানির তরফেও ডিভাইসটির মুখ্য ফিচার টিজ করা হয়েছে। জানা গেছে, Honor Magic V Flip 2 মডেলটি ড্রিমউইভার ব্লু, ডন পার্পেল, মুনলাইট হোয়াইট‌ ও টাইটানিয়াম গ্রে কালার অপশনে আসবে। আসুন এই ফ্লিপ ফোন সম্পর্কে কি কি তথ্য ফাঁস হয়েছে জেনে নেওয়া যাক।

Honor Magic V Flip 2 এর নতুন টিজার থেকে কি কি জানা গেল

অনারের লেটেস্ট টিজার ভিডিও থেকে জানা গেছে যে, Magic V Flip 2 ফ্লিপ ফোনে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা পাওয়া যাবে। কোম্পানির দাবি, এই ক্যামেরা প্রতিটি মুহূর্তকে নিখুঁতভাবে ধরে রাখতে পারবে। এতে কিউট পেট থিম এবং ম্যাজিকওএস ৯.০ কাস্টম স্কিন থাকবে।

ক্যামেরা ও ডিসপ্লে

ফটোগ্রাফির জন্য অনার ভি ফ্লিপ ৫ ডিভাইসে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স দেওয়া হবে। তবে জানা গেছে স্মার্টফোনটির ডিসপ্লে তৈরি করা হচ্ছে অত্যন্ত টেকসই UTG গ্লাস দ্বারা।

ব্যাটারি ও চার্জিং সাপোর্ট

পাওয়ার ব্যাকআপের জন্য ৫৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৮০ ওয়াট ওয়্যার্ড ও ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর ব্যাটারি দীর্ঘ সময় ধরে ব্যাকআপ দেবে। আর ব্যাটারিটি দ্রুত চার্জও হয়ে যাবে।

আরও পড়ুন

Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা iQOO 16 আসছে 2K ডিসপ্লে, Snapdragon প্রসেসর ও 8500mAh ব্যাটারির সাথে Poco M8x 5G গোল্ড ফিনিশ ক্যামেরা ডিজাইন সহ লঞ্চ হচ্ছে, Flipkart থেকে কেনা যাবে Moto G Max ভারতে লঞ্চ, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে Snapdragon প্রসেসর Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে