TRENDS ▸
Tech GupMobilesHonor Upcoming Smartphones To Offer 8000mah Battery Report
Honor Upcoming Smartphone

ভিডিও দেখেও চার্জ শেষ হবে না, Honor আনছে 8000mAh ব্যাটারির স্মার্টফোন

গত কয়েকবছরে স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটিতে পরিবর্তন এসেছে। এখন ৫০০০ এমএএইচ এর পরিবর্তে ফোনে আরও বড় বড় ব্যাটারি অর্থাৎ ৬০০০ এমএএইচ বা ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হচ্ছে। এছাড়া জানা গেছে iQOO, Realme-র মতো সংস্থা ৭০০০ এমএএইচ বা তার বেশি ক্যাপাসিটির ব্যাটারি…

avatar
Written By : Suman Patra
Updated Now: April 24, 2025 6:51 PM

গত কয়েকবছরে স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটিতে পরিবর্তন এসেছে। এখন ৫০০০ এমএএইচ এর পরিবর্তে ফোনে আরও বড় বড় ব্যাটারি অর্থাৎ ৬০০০ এমএএইচ বা ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হচ্ছে। এছাড়া জানা গেছে iQOO, Realme-র মতো সংস্থা ৭০০০ এমএএইচ বা তার বেশি ক্যাপাসিটির ব্যাটারি সহ ডিভাইস বাজারে আনতে চলেছে। এখন আবার নয়া একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, Honor শীঘ্রই ৮০০০ এমএএইচ ব্যাটারির স্মার্টফোন লঞ্চ করতে চলেছে।

Huawei Central এর এই রিপোর্ট অনুযায়ী, Honor তাদের নতুন ফোনে ৮০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। সংস্থাটি লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপের একটি ডিভাইসের উপর কাজ শুরু করেছে। যদিও এর লঞ্চের তারিখ এখনও জানা যায়নি। উইবো টিপস্টার ফিক্সড ফোকাস-ও একই দাবি করেছেন। তবে তিনিও এর আগমনের তারিখ জানাননি।

এমনটি এর নামও এখনও জানা যায়নি। আশা করা যায় শীঘ্রই একে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা যাবে এবং সেখান থেকে অনারের ৮০০০ এমএএইচ ব্যাটারির ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তবে এটা অনেকটাই নিশ্চিত যে, এতে সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তি পাওয়া যাবে। আর স্মার্টফোনটি প্রিমিয়াম বা মিড রেঞ্জে আসবে।

জানিয়ে রাখি, সম্প্রতি Honor GT Pro নামে একটি ফোনকে চীনের 3C সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এটি ২০২৪ সালের ডিসেম্বরে আসা Honor GT এর উত্তরসূরি হবে। সার্টিফিকেশন সাইটে এটি AGI-AN00 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। এই ডিভাইসে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যদিও এই স্মার্টফোনেই ৮০০০ এমএএইচ ব্যাটারি থাকবে কিনা তা এখনও নিশ্চিত হয়নি।