হোম ট্রেন্ড মোবাইল গ্যাজেট মেনু
TRENDS ▸
Tech GupMobilesHonor Working On A Smartphone With Massive 14000mah Battery
Honor

চার্জ শেষ হবে না, Honor আনছে ১৪০০০mAh ব্যাটারির স্মার্টফোন

ভারতে চলতি সপ্তাহেই ১১০০০ এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ হয়েছে Honor X80 Pro Max। সংস্থার দাবি, ডিভাইসটি ফুল চার্জে সর্বোচ্চ ৪২ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দেবে। তবে Honor এখানে থেমে থাকতে রাজি নয়। নতুন একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, তারা…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 5, 2026 12:04 AM

ভারতে চলতি সপ্তাহেই ১১০০০ এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ হয়েছে Honor X80 Pro Max। সংস্থার দাবি, ডিভাইসটি ফুল চার্জে সর্বোচ্চ ৪২ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দেবে। তবে Honor এখানে থেমে থাকতে রাজি নয়। নতুন একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, তারা আরও বড় ব্যাটারিযুক্ত একটি স্মার্টফোনের ওপর কাজ করছে। যদি এই রিপোর্ট সত্যি হয়, তাহলে সেটি বাজার চলতি স্মার্টফোনগুলির মধ্যে সবচেয়ে বড় ব্যাটারি ক্যাপাসিটির ডিভাইস হতে পারে। যদিও আপাতত এটি ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে এবং এখনও পরীক্ষা শেষ হয়নি।

১৪০০০mAh ব্যাটারির ফোন সম্পর্কে কী জানা গেল

জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের উইবো পোস্ট অনুযায়ী, বর্তমানে একটি ব্র্যান্ড ১৪০০০ এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনার প্রস্তুতি নিচ্ছে। যদিও টিপস্টার পোস্টে ব্র্যান্ডের নাম সরাসরি উল্লেখ করেননি। তবে তিনি Honor সংশ্লিষ্ট একটি ইমোজি ব্যবহার করেছেন। ফলে মনে করা হচ্ছে এই চীনা ব্র্যান্ডটিই সবচেয়ে বড় ব্যাটারির ফোন বাজারে আনার পরিকল্পনা নিয়েছে।

ওজনও খুব বেশি হবে না

ওই পোস্টের কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে টিপস্টার জানান, রহস্যময় এই স্মার্টফোনটির ওজন হতে পারে প্রায় ২২০ গ্রাম। অর্থাৎ ২০৩ গ্রাম ওজনের Honor X80 Pro Max এর তুলনায় এটি খুব বেশি ভারী হবে না। যদিও ডিজিটাল চ্যাট স্টেশন বলেছেন, বর্তমানে ডিভাইসটি নিউ প্রোডাক্ট ইন্ট্রোডাকশন (NPI) পর্যায়ে রয়েছে। অর্থাৎ, বাজারে আসতে এখনও বেশ কিছুটা সময় লাগতে পারে।

সর্বোচ্চ ব্যাটারি ক্যাপাসিটির স্মার্টফোন হবে

টিপস্টারের দাবি সত্যি হলে, ১৪০০০ এমএএইচ ব্যাটারির এই স্মার্টফোন আপকামিং ফোনগুলির ব্যাটারি ক্যাপাসিটির নতুন মানদন্ড নির্ধারণ করতে পারে। এটি Honor X80 Pro Max এর ১১০০০ এমএএইচ ব্যাটারিকেও ছাড়িয়ে যাবে। এই ব্যাটারি ফুল চার্জে টানা তিন থেকে চার দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে।

Honor X80 Pro Max এর ব্যাটারি

লঞ্চের সময় কোম্পানির তরফে বলা হয়েছিল Honor X80 Pro Max ফুল চার্জে ৩৩.৫ ঘণ্টা স্ট্যান্ডবাই এবং ৭৩.৭ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম অফার করবে। এছাড়া এর ব্যাটারি ২৩.৯ ঘণ্টা টকটাইম, ২১.৩ ঘণ্টা গেমিং এবং ১৮ ঘণ্টা পর্যন্ত নেভিগেশন ব্যবহারের সুবিধা দেবে।