জয়েন করুন

উঁচু থেকে পড়লে ভাঙবে না, ঠান্ডা-গরমেও কাজ করবে, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ ভারতে আসছে Honor X9c 5G

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 29, 2025 1:07 AM

আপনি যদি এমন কোনো স্মার্টফোন কিনতে চান, যেটি সহজে ভাঙবে না বা কঠিন পরিবেশেও ঠিকঠাক চলবে, তাহলে Honor X9c 5G আপনার জন্য আদর্শ বিকল্প হতে পারে। এই ফোন কে ডাকা হয় ‘অল-ওয়েদার ফাইটার’ নামে। অনারের দাবি, এটি উঁচু থেকে পড়লেও তেমন কিছু হবে না। ইতিমধ্যেই Honor X9c 5G মালয়েশিয়ায় লঞ্চ হয়েছে। এবার এটির ভারতে আসার অপেক্ষা। চলুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Honor X9c 5G কবে ভারতে আসছে

ভারতে অনার এক্স৯সি ৫জি এর লঞ্চের তারিখ এখনো জানানো হয়নি, তবে গুঞ্জন রয়েছে যে এটি শীঘ্রই এদেশে পা রাখবে। ইতিমধ্যেই অ্যামাজনে ফোনটির জন্য একটি ল্যান্ডিং পেজ বানানো হয়েছে। এখান থেকে অনার এক্স৯সি ৫জি এর অনেক ফিচার সম্পর্কে জানা গেছে।

টেকসই স্মার্টফোন হবে Honor X9c 5G

ল্যান্ডিং পেজ থেকে জানা গেছে, অনার এক্স৯সি ৫জি ডিভাইসটি ‘আল্ট্রা-বাউন্স অ্যান্টি-ড্রপ টেকনোলজি ২.০’ সহ আসবে। এতে ব্যবহৃত টাইটানিয়াম বডি ২ মিটার উপর থেকে পড়লেও স্মার্টফোন কে ক্ষতির হাত থেকে বাঁচাবে। ফলে হাত থেকে হ্যান্ডসেটটি হঠাৎ পড়ে গেলেও চিন্তার কিছু নেই।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ১০৮ মেগাপিক্সেল মোশন সেন্সিং প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে, যা OIS ও EIS সাপোর্ট করবে। ডিভাইসটি ৩এক্স লসলেস জুম, এআই নাইট মোড, এআই মোশন সেন্সিং, ডায়নামিক ইমেজ এবং এআই ইরেজারের মতো স্মার্ট ফিচার অফার করবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ডিসপ্লে ও ব্যাটারি

অনার এক্স৯সি ৫জি স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে রেজোলিউশনের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪০০০ নিটস পিক ব্রাইটনেস অফার করবে। এটি মাত্র ৭.৯৮ মিমি পুরু হবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৬৬০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির দাবি, ফুল চার্জে এই ব্যাটারি ২৫.৮ ঘণ্টা ভিডিও স্ট্রিম করতে ও ৪৮ ঘণ্টা মিউজিক শুনতে দেবে।

ঠান্ডা-গরমেও চিন্তা নেই

Honor X9c 5G ফোনে IP65M রেটিং থাকবে, অর্থাৎ জল, ধুলো বা গরমে ডিভাইসটি কাবু হবে না। -৩০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় কাজ করতে পারবে হ্যান্ডসেটটি।

Honor X9c 5G এর ভারতে দাম কত হতে পারে

ভারতে Honor X9c 5G ঠিক কত দামে আসবে, সেটা এখনো জানা যায়নি। তবে মালয়েশিয়ায় ফোনটির ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম প্রায় ২৮,৭০০ টাকা, আর ৫১২ জিবি মডেলের মূল্য ধার্য করা হয়েছে প্রায় ৩২,৫০০ টাকা।

আরও পড়ুন

Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি Vivo S2 FE ভারতে ৬ অক্টোবর লঞ্চ হচ্ছে, ১০০০০mAh ব্যাটারি সহ থাকবে AMOLED ডিসপ্লে HMD Vibe 2 Pro ভারতে চলতি মাসেই ৬০০০mAh ব্যাটারি ও ৬৪MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে