TRENDS ▸
Tech GupMobilesInfinix Hot 60i Launched In Bangladesh With 50mp Camera Price Specifications
Infinix Hot 60i Launched

দাম শুরু ১০ হাজার টাকা থেকে, Infinix Hot 60i বড় ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল

ইনফিনিক্স আজ বাংলাদেশে তাদের নতুন স্মার্টফোন Infinix Hot 60i লঞ্চ করল। এর দাম শুরু হয়েছে প্রায় ১০ হাজার টাকা। বাজেট রেঞ্জে আসা এই ফোনে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮১ আল্টিমেট প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 29, 2025 9:44 AM

ইনফিনিক্স আজ বাংলাদেশে তাদের নতুন স্মার্টফোন Infinix Hot 60i লঞ্চ করল। এর দাম শুরু হয়েছে প্রায় ১০ হাজার টাকা। বাজেট রেঞ্জে আসা এই ফোনে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮১ আল্টিমেট প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫১৬০ এমএএইচ ব্যাটারি‌। আর Infinix Hot 60i ডিভাইসটি Infinix Hot 50i এর উত্তরসূরি হিসেবে এসেছে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Infinix Hot 60i এর দাম ও লভ্যতা

ইনফিনিক্স হট ৬০আই এর ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়ছে ১৩,৯৯৯ বাংলাদেশি টাকা, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯,৮০০ টাকা। আর এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৬,৪৯৯ বাংলাদেশি টাকা, অর্থাৎ প্রায় ১১,৫০০ টাকা। ফোনটি দুটি কালার অপশনে এসেছে স্লিক ব্ল্যাক ও টাইটেনিয়াম গ্রে। এটি ইতিমধ্যেই বাংলাদেশের MobileDokan ওয়েবসাইটে বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে।

Infinix Hot 60i এর স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্স হট ৬০আই স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৮১ আল্টিমেট চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। ফোনটি চলে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক এক্সওএস ১৫.১ কাস্টম স্কিনে।

ফটোগ্রাফির জন্য ইনফিনিক্স হট ৬০আই এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Hot 60i ডিভাইসে ৫,১৬০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫ ইত্যাদি।