TRENDS ▸
Tech GupMobilesInfinix Note 50s Pro Plus 5g Color Options Design Teased Officially
Infinix Note 50s Pro+ 5G Color

সুগন্ধ ছড়াবে Infinix Note 50s Pro+ 5G ফোন, অভিনব প্রযুক্তি সহ শীঘ্রই বাজারে আসছে

সদ্য ভারতে সেল শুরু হয়েছে Infinix Note 50x 5G ফোনের। তবে এরই মধ্যে সংস্থাটি Note 50 সিরিজের নতুন স্মার্টফোনের টিজার প্রকাশ করতে শুরু করেছে। ব্র্যান্ডের তরফে নিশ্চিত করা হয়েছে যে, তারা শীঘ্রই Infinix Note 50s Pro+ 5G লঞ্চ করতে চলেছে।…

avatar
Written By : Suman Patra
Updated Now: April 5, 2025 9:02 AM

সদ্য ভারতে সেল শুরু হয়েছে Infinix Note 50x 5G ফোনের। তবে এরই মধ্যে সংস্থাটি Note 50 সিরিজের নতুন স্মার্টফোনের টিজার প্রকাশ করতে শুরু করেছে। ব্র্যান্ডের তরফে নিশ্চিত করা হয়েছে যে, তারা শীঘ্রই Infinix Note 50s Pro+ 5G লঞ্চ করতে চলেছে। এর পাশাপাশি তারা এর কালার অপশন সামনে এনেছে। আসুন ডিভাইসটি সম্পর্কে আপাতত কি কি তথ্য প্রকাশ্যে এসেছে জেনে নেওয়া যাক।

Infinix Note 50s Pro+ 5G এর কালার অপশন

Infinix Note 50s Pro+ 5G মেটালিক ফিনিশ সহ আসবে, যার মধ্যে থাকবে টাইটেনিয়াম গ্রে, রুবি রেড এবং মেরিন ড্রিফট ব্লু এডিশন। এরমধ্যে শেষের ভ্যারিয়েন্টে ভেগান লেদার ব্যাক প্যানেল দেখা যাবে এবং এই এডিশন মাইক্রোএনক্যাপসুলেশন টেকনোলজি সাপোর্ট করবে, যা সুন্দর গন্ধ ছাড়বে। যদিও এর স্পেসিফিকেশন এখন অজানা। তবে আমরা আশা করতে পারি যে, এটি Infinix Note 50 Pro+ 5G এর মতো ফিচার অফার করবে, যেটি গত মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে।

Infinix Note 50 Pro+ 5G এর স্পেসিফিকেশন

গ্লোবাল মার্কেটে ইনফিনিক্স নোট ৫০ প্রো প্লাস ৫জি এর দাম ৩০,০০০ টাকার কাছাকাছি রাখা হয়েছে। এতে আছে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ফুল এইচডি প্লাস ১৪৪ হার্টজ ডিসপ্লে। এতে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ আল্টিমেট চিপ, ১২ জিবি পর্যন্ত র‌্যাম, ২৫৬ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এতে ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সহ ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ইনফিনিক্স নোট ৫০ প্রো প্লাস ৫জি স্মার্টফোনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ৩এক্স অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স।