TRENDS ▸
Tech GupMobilesIphone 16 Most Selling Smartphone In The World In Q1 2025 Counterpoint Research
iPhone 16 Most Selling Smartphone

iPhone 16: বিশ্বে ২০২৫ সালে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন আইফোন ১৬, সামনে এল রিপোর্ট

অ্যাপল ফের প্রমাণ করল যে, প্রিমিয়াম স্মার্টফোন বাজারে তাদের আগে কেউ নেই। সম্প্রতি কাউন্টার পয়েন্ট রিসার্চ-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের প্রথম কোয়ার্টারে (Q1) বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শীর্ষে অবস্থান করছে iPhone 16। এরফলে দুই বছর পর…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 29, 2025 4:19 PM

অ্যাপল ফের প্রমাণ করল যে, প্রিমিয়াম স্মার্টফোন বাজারে তাদের আগে কেউ নেই। সম্প্রতি কাউন্টার পয়েন্ট রিসার্চ-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের প্রথম কোয়ার্টারে (Q1) বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শীর্ষে অবস্থান করছে iPhone 16। এরফলে দুই বছর পর আইফোনের কোনো বেস মডেল ফের সবচেয়ে বেশি বিক্রি হওয়ার রেকর্ড গড়লো।

গত বছর লঞ্চ হওয়া iPhone 16 মূলত স্লিম ডিজাইন, পাওয়ারফুল A18 চিপ, উন্নত ক্যামেরা সিস্টেম এবং নতুন iOS 18 অপারেটিং সিস্টেমের ফিচারগুলোর কারণে ক্রেতাদের মন জয় করে নিয়েছে। বিশেষ করে জাপান, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাতে এই মডেলটির ব্যাপক চাহিদা দেখা গেছে। জাপানে ডিভাইসটির বেস ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বলে রিপোর্টে জানানো হয়েছে।

কাউন্টার পয়েন্ট রিসার্চ তাদের ব্লগে আরও বলেছে যে, ২০২৫ সালের প্রথম কোয়ার্টারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া পাঁচটি স্মার্টফোনের মধ্যে অ্যাপলের চারটি মডেল রয়েছে – iPhone 16, iPhone 16 Pro Max, iPhone 16 Pro, এবং iPhone 15 (২০২৩ সালের মডেল)। পঞ্চম স্থানে আছে iPhone 16 Plus। এই সাফল্য অ্যাপলের ব্র্যান্ড ভ্যালু এবং উদ্ভাবনী প্রযুক্তির প্রতি ক্রেতাদের আস্থার প্রতিফলন।

উপরের ফোনগুলি ছাড়াও অ্যাপলের আরেক নতুন স্মার্টফোন iPhone 16e, মার্চ ২০২৫-এ আসার পর বিক্রির নিরিখে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। এতে আছে A18 Bionic চিপ এবং উন্নত ডিসপ্লে ও ভালো ক্যামেরা সিস্টেম।

রিপোর্টে বলা হয়েছে, প্রিমিয়াম সেগমেন্টের পাশাপাশি বাজেট স্মার্টফোনের বিক্রিও বেড়েছে। ৮,০০০–৯,০০০ টাকার কম মূল্যের স্মার্টফোনগুলি ২০২৫ সালের প্রথম কোয়ার্টারে যথেষ্ট পরিমাণে বিক্রি হয়েছে।