হোম ট্রেন্ড মোবাইল গ্যাজেট মেনু
TRENDS ▸
Tech GupMobilesIphone 18 Pro Iphone 18 Pro Max Battery Capacity Revealed From Regulatory Filing
iPhone 18 Pro

iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল

সদ্য লঞ্চ হয়েছে Apple এর নতুন iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max স্মার্টফোন‌ দুটি। যদিও ইভেন্টে এদের ব্যাটারি ক্ষমতা জানানো হয়নি। তবে ইউরোপীয় ইউনিয়নে জমা দেওয়া নিয়ন্ত্রক নথিতে এই দুই ফোনের ব্যাটারি ক্ষমতা প্রকাশ করা করতে হয়েছে ব্যান্ডটিকে।…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 14, 2026 12:49 PM

সদ্য লঞ্চ হয়েছে Apple এর নতুন iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max স্মার্টফোন‌ দুটি। যদিও ইভেন্টে এদের ব্যাটারি ক্ষমতা জানানো হয়নি। তবে ইউরোপীয় ইউনিয়নে জমা দেওয়া নিয়ন্ত্রক নথিতে এই দুই ফোনের ব্যাটারি ক্ষমতা প্রকাশ করা করতে হয়েছে ব্যান্ডটিকে। জানা গেছে, দুই মডেলেই আগের iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max এর তুলনায় বড় ব্যাটারি দেওয়া হয়েছে। শুধু ব্যাটারি ক্যাপাসিটি নয়, প্রতি চার্জ সাইকেলে এদের ব্যাটারি কতক্ষণ চলবে এবং বিভিন্ন রেটিংও এই ডকুমেন্টে উল্লেখ করা হয়েছে।

iPhone 18 Pro এর ব্যাটারি ক্ষমতা

অ্যাপলের নতুন ফ্ল্যাগশিপ ফোন দুটি সম্প্রতি ইউরোপিয়ান প্রোডাক্ট রেজিস্ট্রি ফর এনার্জি লেবেলিং বা EPREL ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। এখান থেকে সামনে এসেছে যে iPhone 18 Pro মডেলে ৪০৫৬ এমএএইচ রেটেড ব্যাটারি রয়েছে। আর‌ প্রতি ব্যাটারি সাইকেলে ডিভাইসটি ৫২ ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করবে।

iPhone 18 Pro Max মডেলে আরও বড় ব্যাটারি

ডেটাবেসে উল্লেখ করা হয়েছে যে iPhone 18 Pro Max এর রেটেড ব্যাটারি ক্যাপাসিটি ৫৩৯১ এমএএইচ। আর ১০০ শতাংশ থেকে ০ শতাংশ পর্যন্ত এক সাইকেলে স্মার্টফোনটি মোট ৬২ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। দুই মডেলই এনার্জি লেবেল বা রেটিং হিসেবে ‘A’ পেয়েছে।

iPhone 17 সিরিজের ব্যাটারি ক্যাপাসিটি

তুলনার খাতিরে জানিয়ে রাখি iPhone 17 Pro মডেলে ৩৯৮৮ এমএএইচ রেটেড ব্যাটারি দেওয়া হয়েছিল। এটি ফুল চার্জে ৪৭ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিত। যেখানে iPhone 17 Pro Max মডেলে ছিল ৪৮২৩ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি সর্বোচ্চ ৫৩ ঘণ্টা ব্যাকআপ দিতে পারতো।

eSIM মডেলে আরও বড় ব্যাটারি

লঞ্চ ইভেন্টে অ্যাপলের তরফে স্পষ্ট করা হয়েছে যে, চারটি ফোনেরই আমেরিকার বাইরে বিক্রি হওয়া eSIM অনলি ভ্যারিয়েন্টে আরও বড় ব্যাটারি দেওয়া হয়েছে। অর্থাৎ ফিজিক্যাল সিম ট্রে থাকার কারণে এই মডেলগুলির ব্যাটারি ক্যাপাসিটি বাড়াতে পারেনি ব্র্যান্ডটি।

ডেটাবেস থেকে আরও জানা গেছে, iPhone 18 Pro সিরিজে ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং উপস্থিত।