TRENDS ▸
Tech GupMobilesIphone 20 Series May Launch With An Under Display Selfie Camera In 2027
iPhone 20 Series Launch

অ্যান্ড্রয়েড ফোনকে টেক্কা দিতে iPhone 20 সিরিজে থাকবে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা

অ্যাপল গত সেপ্টেম্বরে iPhone 17 লাইনআপ লঞ্চ করেছে। এই সিরিজে আছে iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max এবং iPhone 17 Air মডেল চারটি। এই সিরিজ লঞ্চ হওয়ার আগে থেকেই কোম্পানি আপকামিং iPhone 18 লাইনআপের উপর কাজ করছে…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: November 12, 2025 8:35 AM

অ্যাপল গত সেপ্টেম্বরে iPhone 17 লাইনআপ লঞ্চ করেছে। এই সিরিজে আছে iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max এবং iPhone 17 Air মডেল চারটি। এই সিরিজ লঞ্চ হওয়ার আগে থেকেই কোম্পানি আপকামিং iPhone 18 লাইনআপের উপর কাজ করছে বলে জানা গিয়েছিল। তবে এসব কে ছাপিয়ে আজ iPhone 20 সিরিজের স্পেসিফিকেশন এবং ফিচার সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে, iPhone 18 Pro লাইনআপে ইন-ডিসপ্লে ফেস আইডি এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেন্সর থাকবে।

আসন্ন আইফোন মডেলগুলি পিল-আকৃতির সেলফি কাটআউট ডিসপ্লে সহ আসবে না

চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোতে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে অ্যাপল ২০২৭ সালে আন্ডার-ডিসপ্লে ক্যামেরা সহ স্মার্টফোন আনার পরিকল্পনা করছে। আর এই সিরিজের নাম হবে iPhone 20। কোম্পানি ওই বছর তাদের ব্যবসার ২০তম বার্ষিকী পালন করতেই ‘iPhone 19’ নাম বাতিল করবে বলে টিপস্টার মনে করছেন।

সেক্ষেত্রে টিপস্টারের দাবি যদি সত্য হয়, তাহলে অ্যাপল তাদের স্মার্টফোনের জন্য পিল-আকৃতির সেলফি ক্যামেরা কাটআউট ডিজাইন থেকে সরে আসবে, যা প্রথম iPhone 14 Pro মডেলে দেখা গিয়েছিল। এরপর থেকে কোম্পানিটি এই কাটআউটটিকে ছোট করার চেষ্টা করেছে। তবে ২০২৭ সালে এই কাটআউটটি ডিজাইন পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।

HIAA প্রযুক্তি নিয়ে কাজ করছে Apple

এদিকে, সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে যে অ্যাপল হোল ইন অ্যাক্টিভ এরিয়া (HIAA) প্রযুক্তি পরীক্ষা করছে, যার মাধ্যমে iPhone 18 Pro সিরিজের OLED ডিসপ্লেতে ক্যামেরা এবং ফেস আইডি সেন্সর এক জায়গায় রাখা সম্ভব হবে। এই সিরিজ আগামী বছরের সেপ্টেম্বরে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। ফলে ডিজাইনের পরিবর্তন আমরা আগামী বছর থেকেই দেখতে পারি।