জয়েন করুন

ডিসপ্লে ও ব্যাটারিতে বিরাট চমক! স্যামসাং, শাওমির ঘুম ছোটাতে আসছে iQOO 15 Pro

avatar
Written By : Puja Mondal
Updated Now: March 3, 2025 11:46 PM

শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতারা ইতিমধ্যেই ফ্ল্যাগশিপ মডেল লঞ্চ করে ফেলেছে। সামসাং থেকে শুরু করে সেই তালিকায় রয়েছে ভিভো ও শাওমিরা। এবার পালা আইকিউ-এর। ভিভোর এই সাব-ব্র্যান্ড iQOO 15 সিরিজের উপর কাজ শুরু করে দিয়েছে। উল্লেখ্য, কিছু এশিয়ান সংস্কৃতিতে 4 সংখ্যাকে অশুভ বলে মনে করা হয়। তাই 14 নম্বর বাদ দিয়ে সংস্থা তাদের নতুন ফ্ল্যাগশিপের নাম iQOO 15 রাখতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে।

iQOO 15 সিরিজের স্পেসিফিকেশন

ওই সিরিজে স্ট্যান্ডার্ড iQOO 15 ও iQOO 15 Pro নামে দুটি মডেল লঞ্চ হতে পারে। এদিকে প্রথম সারির কিছু চীনা টেক ব্লগার সম্প্রতি দাবি করেছেন যে এই বছরের শেষ নাগাদ লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিতে স্যামসাং দ্বারা তৈরি ডিসপ্লে থাকবে। জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, iQOO 15 Pro-তে খুব সম্ভবত স্যামসাং থেকে নেওয়া ৬.৮৫ ইঞ্চি ২K এলটিপিও ওলেড ডিসপ্লে থাকবে।

ফোনটির ডিসপ্লে প্যানেলে LIPO বা লো-টেম্পারেচার পলিক্রিস্টালাইন অক্সাইড) প্রযুক্তিও থাকবে বলে আশা করা হচ্ছে, যা পাওয়ার এফিসিয়েন্সি এবং সামগ্রিক কর্মক্ষমতা উন্নত করতে পারে। আবার শোনা যাচ্ছে যে এতে আই প্রোটেকশন ফিচার এবং আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে।

ডিসপ্লের দিক থেকে বড় আপগ্রেড ছাড়াও, iQOO 15 সিরিজেরর পাওয়ার ব্যাকআপে উল্লেখযোগ্য উন্নতি পরিলক্ষিত করা যাবে। ফ্ল্যাগশিপ সিরিজটির একটি বা উভয় মডেলেই ৭,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেখা যেতে পারে। ক্যামেরা সেটআপে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে দাবি করা হয়েছে। iQOO 15 সিরিজ Snapdragon 8 Elite চিপসেটের সঙ্গে এই বছরের অন্তিম ত্রৈমাসিকে লঞ্চ হতে পারে।

আরও পড়ুন

Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি Vivo S2 FE ভারতে ৬ অক্টোবর লঞ্চ হচ্ছে, ১০০০০mAh ব্যাটারি সহ থাকবে AMOLED ডিসপ্লে HMD Vibe 2 Pro ভারতে চলতি মাসেই ৬০০০mAh ব্যাটারি ও ৬৪MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে