TRENDS ▸
Tech GupMobilesIqoo Z10 Turbo Pro Key Specs Launch Timeline Leaked
iQOO Z10 Turbo Pro Key Specification

শাওমি, ভিভো ছেড়ে এই কোম্পানির ফোন কিনবে মানুষ, কারণ জানলে অবাক হবেন

Z10 সিরিজের হাত ধরে তাদের স্মার্টফোন লাইনআপ প্রসারিত করার লক্ষ্যে কাজ করছে iQOO। কোম্পানি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও সূত্রের দাবি, Z10 Turbo ও Z10 Turbo Pro নামে দুই প্রিমিয়াম মডেল এপ্রিলের মধ্যে বাজারে আসতে পারে। ফোন দুটির একাধিক স্পেসিফিকেশনও…

avatar
Written By : Puja Mondal
Updated Now: February 12, 2025 4:48 PM

Z10 সিরিজের হাত ধরে তাদের স্মার্টফোন লাইনআপ প্রসারিত করার লক্ষ্যে কাজ করছে iQOO। কোম্পানি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও সূত্রের দাবি, Z10 Turbo ও Z10 Turbo Pro নামে দুই প্রিমিয়াম মডেল এপ্রিলের মধ্যে বাজারে আসতে পারে। ফোন দুটির একাধিক স্পেসিফিকেশনও ফাঁস হয়েছে। এই ডিভাইসগুলিতে শক্তিশালী চিপসেট, পাওয়ারফুল ব্যাটারি এবং উচ্চ-রিফ্রেশ-রেট ডিসপ্লে থাকবে।

iQOO Z10 Turbo/Turbo Pro: স্পেসিফিকেশন

জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের প্রতিবেদন অনুযায়ী, দুটি ফোনের মধ্যে একটিতে ডাইমেনসিটি ৮৪০০ প্রসেসর ও অন্যটি অপ্রকাশিত স্ন্যাপড্রাগন ৮এম৮৭৩৫ (সম্ভবত স্ন্যাপড্রাগন ৮এস নামে লঞ্চ হবে) চিপসেট সহযোগে আসতে পারে। আইকিউ জেড১০ টার্বো ও জেড ১০ টার্বো প্রো উভয়ই ১.৫কে রেজোলিউশনের এলটিপিএস ফ্ল্যাট ডিসপ্লে ও ইন্ডিপেন্ডেন্ট গ্রাফিক্স চিপ অফার করবে।

আইকিউ জেড১০ টার্বো সিরিজের হাইলাইট হবে ব্যাটারির ক্ষমতা। ৭০০০ এমএএইচ থেকে শুরু করে ৭৫০০ এমএএইচ পর্যন্ত পাওয়ারের পাওয়ারফুল ব্যাটারি ব্যবহার হতে পারে। প্রসঙ্গত, পূর্বসূরী জেড৯ সিরিজে ৬,০০০ এমএএইচ থেকে ৬,৪০০ এমএএইচ পর্যন্ত ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে। খবর সত্যি হলে ব্যাটারির দিক থেকে বড় আপগ্রেড আসতে চলেছে। তবে বিশাল সেল থাকা সত্ত্বেও, আইকিউও ফোনের ওজন নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, আগের কিছু রিপোর্ট থেকে জানা গিয়েছে যে জেড১০ টার্বো ওলেড ডিসপ্লে প্যানেল ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সঙ্গে আসবে। ফটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ দেখা যাবে। ব্যাটারিতে সিলিকন কার্বন টেকনোলজি থাকবে। এটি ৮০ ওয়াট অথবা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং অফার করতে পারে।