হোম ট্রেন্ড মোবাইল গ্যাজেট মেনু
TRENDS ▸
Tech GupMobilesIqoo Z12 Lite 5g Key Specifications Leaked Ahead Of Launch
iQOO Z12 Lite 5G

iQOO Z12 Lite 5G ফোনের ফিচার ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি ও দুর্দান্ত ডিসপ্লে

জুলাই মাসে ভারতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট এবং ৬৫০০ এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ হয়েছিল iQOO Z11 Lite। এবার এর উত্তরসূরি হিসেবে আসছে iQOO Z12 Lite 5G। যদিও এখনও সংস্থার পক্ষ থেকে ফোনটি নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সম্প্রতি iQOO…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 7, 2026 11:47 PM

জুলাই মাসে ভারতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট এবং ৬৫০০ এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ হয়েছিল iQOO Z11 Lite। এবার এর উত্তরসূরি হিসেবে আসছে iQOO Z12 Lite 5G। যদিও এখনও সংস্থার পক্ষ থেকে ফোনটি নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সম্প্রতি iQOO Z12 Lite 5G মডেলকে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুপমেন্ট আইডেন্টিটি বা IMEI ওয়েবসাইটে দেখা গিয়েছে বলে খবর। ফলে বলতে দ্বিধা নেই যে ডিভাইসটি শীঘ্রই লঞ্চ হবে। রিপোর্ট অনুযায়ী, নতুন হ্যান্ডসেটে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেটের সঙ্গে ৮০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াট চার্জিং সাপোর্ট থাকতে পারে।

IMEI ডেটাবেসে iQOO Z12 Lite 5G

Passionategeekz.com সর্বপ্রথম IMEI ডেটাবেসে আইকোর নতুন স্মার্টফোনকে খুঁজে পায়। জানা গেছে iQOO Z12 Lite 5G এর মডেল নম্বর হল I2603। এর আগে অবশ্য এই একই মডেল নম্বর iQOO 15 Ultra এর সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়েছিল। তবে সে দাবি যে মিথ্যা ছিল তা লিস্টিং থেকে স্পষ্ট হয়েছে।

EEC সার্টিফিকেশন সাইটেও দেখা গিয়েছিল মডেল নম্বর

I2603 মডেল নম্বরটি এর আগে জুলাই মাসে EEC সার্টিফিকেশন ওয়েবসাইটেও V2546A-এর সঙ্গে দেখা গিয়েছিল। V2546A মডেলটি iQOO 15 Ultra এর চীনা ভার্সনের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়েছিল। ফলে I2603 মডেল নম্বরটি নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

iQOO Z12 Lite 5G এর সম্ভাব্য ফিচার

রিপোর্টে দাবি করা হয়েছে, iQOO Z12 Lite 5G ফোনে ৬.৭৭ ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট ব্যবহার করা হতে পারে। অর্থাৎ, Z11 Lite এর তুলনায় নতুন মডেলে শক্তিশালী চিপসেট থাকবে।

ব্যাটারি ও ক্যামেরা

পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Z12 Lite 5G ডিভাইসে ৮০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এই ব্যাটারি ৩৩ ওয়াট চার্জিং সাপোর্ট সহ আসবে। ফটোগ্রাফির জন্য ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। পিছনে দেওয়া হবে ডুয়েল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর।