Lava Agni 4 কেনার দারুন সুযোগ, মাত্র ১০৯৯৯ টাকায় 5G ফোন

ভারতের স্মার্টফোন বাজারে এখন জনপ্রিয় একটি নাম Lava International। কোম্পানিটি তাদের ব্যবহারকারীদের জন্য এবার ‘Agni Upgrade Days’ অফার নিয়ে এসেছে। যারা পুরানো ফোন বদলে নতুন 5G ফোন নিতে চাইছেন তাদের জন্য এই অফার লাভজনক হবে। পাশাপাশি ক্রেতারা এক্সচেঞ্জ বোনাসের লাভ ওঠাতে পারবেন। এক্ষেত্রে পুরানো স্মার্টফোন ফেরত দিয়ে ক্রেতারা সর্বোচ্চ ১৪ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। ফলে নতুন ডিভাইস কেনার খরচ অনেকটাই কমে যাবে।
বর্তমান সময়ে ব্র্যান্ডগুলি খুব দ্রুত নতুন নতুন ফিচার সহ বিভিন্ন ফোন বাজারে আনছে। যেকারণে অনেকেই কয়েকমাস কোনো হ্যান্ডসেট ব্যবহারের পর সেটি আপগ্রেড করে নয়া মডেল নিতে চান, এক্ষেত্রে বাজেট সমস্যার কারণ হয়ে ওঠে। তাদের কথা ভেবেই Lava এই ‘Agni Upgrade Days’ অফার নিয়ে এসেছে।
এই অফারের অধীনে Lava Agni 4 কেনা যাবে মাত্র ১০,৯৯৯ টাকা থেকে। যেখানে এই ফোনের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চের দাম ছিল ২৪,৯৯৯ টাকা। অর্থাৎ ডিলটি যথেষ্ট আকর্ষণীয়।
তবে মনে রাখবেন এই অফার সীমিত সময়ের জন্য আনা হয়েছে। আগামী ৩০ মার্চ পর্যন্ত এই অফারের সুবিধা নেওয়া যাবে। আর এই অফারের লাভ Amazon থেকে ওঠানো যাবে। তাই যারা ফোন কিনতে চান, তারা দ্রুত সিদ্ধান্ত নিন।
ডিজাইন ও ফিচারের কথা বললে, Lava Agni 4 প্রিমিয়াম মেটাল ফ্রেম ও ম্যাট ফিনিশ গ্লাস ব্যাক সহ এসেছে। এর সামনে আছে ৬.৬৭ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ প্রসেসর।
ক্যামেরার কথা বললে এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও সাথে আল্ট্রা-ওয়াইড লেন্স রয়েছে। আর সামনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

