TRENDS ▸
Tech GupMobilesLava Bold 2 5g Ai Pulse 2 First Sale Live Date Price Features
iQOO Z11x 5G

শুরু হচ্ছে সেল, Lava Bold 2 5G ও Ai+ Pulse 2 এর দাম ও ফিচার জেনে নিন

নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। এখানে আমরা সদ্য বাজারে আসা কয়েকটি নতুন স্মার্টফোনের প্রথম সেলের তারিখ, দাম ও তাদের ফিচার সম্পর্কে বলবো। আর এই ডিভাইসগুলি বাজেট থেকে হাই বাজেট রেঞ্জে এসেছে। তাই আপনি দামী বা কম…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: March 17, 2026 9:47 PM

নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। এখানে আমরা সদ্য বাজারে আসা কয়েকটি নতুন স্মার্টফোনের প্রথম সেলের তারিখ, দাম ও তাদের ফিচার সম্পর্কে বলবো। আর এই ডিভাইসগুলি বাজেট থেকে হাই বাজেট রেঞ্জে এসেছে। তাই আপনি দামী বা কম দামী, যে রেঞ্জের ফোন নিতে চান সঠিক মডেলটি এই প্রতিবেদন থেকে দেখে বেছে নিতে পারেন।

তালিকার প্রথম মডেলটি হল Lava Bold 2 5G। এই ফোনের প্রথম সেল ১৯ মার্চ, দুপুর ১২টায় অ্যামাজন থেকে শুরু হবে। ভারতে এটি একটি ভ্যারিয়েন্টে এসেছে – ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। অফার সহ সেলে হ্যান্ডসেটটি ১২,৯৯৯ টাকায় কেনা যাবে বলে কোম্পানির তরফে জানানো হয়েছে। এটি হোয়াইট ও ব্ল্যাক কালারে এসেছে।

স্পেসিফিকেশনের কথা বললে, এতে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে আছে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৬০ ৫জি প্রসেসর। সঙ্গে রয়েছে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। এর সাথে ৬ জিবি ভার্চুয়াল র‌্যামও পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। ফটোগ্রাফির জন্য এতে সনি সেন্সরসহ ৫০ মেগাপিক্সেল AI রিয়ার ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ডিভাইসটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এরপরের হ্যান্ডসেটটি হল Ai+ Pulse 2। ফ্লিপকার্ট থেকে এর সেল শুরু হবে ১৯ মার্চ, দুপুর ১২টা থেকে। এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫,৯৯৯ টাকা। আর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ৭,৯৯৯ টাকায়। এটি ব্ল্যাক, ব্লু, গ্রিন, পিঙ্ক ও পার্পেল কালার অপশনে এসেছে।

স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক নেক্সটকিউ অপারেটিং সিস্টেমে চলে। এতে রয়েছে ৬.৭৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে এবং আইপি৬৪ রেটিং। প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে ইউনিসক টি৭২৫০ চিপসেট। ক্যামেরা সেটআপের কথা বললে এতে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।