TRENDS ▸
Tech GupMobilesMoto G06 Power Launched In India With 7000mah Battery 50 Megapixel Camera Price Specifications Price
Moto G06 Power

Moto G06 Power ভারতে 8000 টাকার কমে 7000mAh ব্যাটারি ও 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল

মোটোরোলা ভারতে তাদের নতুন বাজেট 4G স্মার্টফোন, Moto G06 Power লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম। গত মাসে ইউরোপে Moto G06 সিরিজের ডিভাইসের সাথে এই ফোনটি লঞ্চ হয়েছিল। এই স্মার্টফোনটি এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮১ আল্ট্রা প্রসেসর,…

avatar
Written By : Ananya Sarkar
Updated Now: October 8, 2025 3:16 PM

মোটোরোলা ভারতে তাদের নতুন বাজেট 4G স্মার্টফোন, Moto G06 Power লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম। গত মাসে ইউরোপে Moto G06 সিরিজের ডিভাইসের সাথে এই ফোনটি লঞ্চ হয়েছিল। এই স্মার্টফোনটি এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮১ আল্ট্রা প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৭,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। আসুন Moto G06 Power হ্যান্ডসেটটির দাম এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলি সর্ম্পকে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Moto G06 Power স্মার্টফোনের মূল্য এবং লভ্যতা

Moto G06 Power টেন্ড্রিল, টেপেস্ট্রি এবং লরেল ওক কালার অপশনে পাওয়া যাবে। ডিভাইসটির ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৭,৪৯৯ টাকা। ফোনটি ১১ অক্টোবর থেকে ফ্লিপকার্ট, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং রিটেইল স্টোর থেকে কেনা যাবে।

Moto G06 Power এর স্পেসিফিকেশন ও ফিচার

মোটোরোলার মোটো জি০৬ পাওয়ার স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২০.৫:৯ অ্যাসপেক্ট রেশিও, ৬০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস এবং কর্নিং গরিলা গ্লাস ৩ সুরক্ষা সহ ৬.৮৮ ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে আর্ম মালি-জি৫২ এমপি২ জিপিইউ সহ মিডিয়াটেক হেলিও জি৮১ আল্ট্রা প্রসেসর। ডিভাইসটি ৪ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম ও ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ পাওয়া যাবে। এই হ্যান্ডসেটে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ক্ষমতা ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলে এবং এতে দুই বছরের জন্য সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য, Moto G06 Power মডেলে এফ/১.৮ অ্যাপারচার এবং এলইডি ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। এতে ডলবি অ্যাটমস সহ স্টেরিও স্পিকার, ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে। আবার ধুলো এবং জল প্রতিরোধের জন্য রয়েছে আইপি৬৪ (IP64) সার্টিফিকেশন।

Moto G06 Power মডেলের কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ডুয়েল ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৮০২.১১ এসি (২.৪ গিগাহার্টজ এবং ৫ গিগাহার্টজ), ব্লুটুথ ৬.০, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। পাওয়ার ব্যাকআপের জন্য এতে বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা কোম্পানির দাবি অনুযায়ী একবার চার্জে তিন দিন পর্যন্ত ব্যাকআপ দেবে। এটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানি বলেছে যে, ব্যাটারিটি ১,০০০ চার্জ সাইকেলের পরেও ৮০ শতাংশের বেশি হেলথ ধরে‌ রাখবে।