জয়েন করুন

গেমারদের জন্য সুখবর, OnePlus 15 আসছে 165fps গেমিং এক্সপেরিয়েন্সের সাথে

avatar
Written By : Puja Mondal
Updated Now: August 20, 2025 5:20 PM

চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে একাধিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আসবে। এর মধ্যে অন্যতম OnePlus 15। ইতিমধ্যেই ফোনটি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। যদিও কোম্পানির তরফে এর অফিসিয়ালি লঞ্চের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে আজ OnePlus 15 এর ডিসপ্লে ফিচার প্রকাশ্যে এসেছে। যার ভিত্তিতে বলা যায় যে, এই ফোনটিকে গেমারদের কথা মাথায় রেখে আনা হবে।

OnePlus 15 এর ডিসপ্লে ফিচার

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, OnePlus 15 স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে বড়সড় আপগ্রেড দেখা যাবে। এতে ১.৫কে+ রেজোলিউশন ও ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ব্যবহার করা হবে। আর এতে থাকবে আপগ্রেডেড ইঞ্জিন, যা ১৬৫ এফপিএস গেমিং এক্সপেরিয়েন্স দেবে। এই ফিচার গেমারদের বিশেষ ভাবে আকর্ষিত করবে।

OnePlus 15 এর অন্যান্য ফিচার

এর আগে জানা গিয়েছিল যে, ওয়ানপ্লাস ১৫ ডিভাইসে BOE-এর ৬.৭৮ ইঞ্চি ফ্ল্যাট OLED LTPO ডিসপ্লে থাকবে। আর এর চার দিকেই আল্ট্রা-থিন বেজেল দেখা যাবে। স্মার্টফোনটি বিশেষ মুন রক ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য পিছনে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল সেন্সর সহ একটি প্রাইমারি ক্যামেরা, একটি আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৩এক্স পেরিস্কোপ টেলিফটো লেন্স। পারফরম্যান্সের জন্য OnePlus 15 ফোনে কোয়ালকমের আপকামিং স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ চিপসেট ব্যবহার করা হবে।

আরও পড়ুন

Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি Vivo S2 FE ভারতে ৬ অক্টোবর লঞ্চ হচ্ছে, ১০০০০mAh ব্যাটারি সহ থাকবে AMOLED ডিসপ্লে HMD Vibe 2 Pro ভারতে চলতি মাসেই ৬০০০mAh ব্যাটারি ও ৬৪MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে