হোম ট্রেন্ড মোবাইল গ্যাজেট মেনু
TRENDS ▸
Tech GupMobilesOneplus N6 Lite India Launch Soon Design And Colour Options Teased
OnePlus N6 Lite

OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের নতুন ফোনের ডিজাইন ও কালার অপশন প্রকাশ্যে

ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে OnePlus N সিরিজের দুটি ফোন। এই সিরিজটি কোম্পানি Nord সিরিজের থেকেও সাশ্রয়ী মূল্যে বাজারে এনেছে। আপাতত এই সিরিজের অধীনে OnePlus N6 এবং OnePlus N6x মডেল দুটি বাজারে এসেছে। তবে শীঘ্রই এই লাইনআপে আরও একটি নতুন স্মার্টফোন…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 11, 2026 12:27 PM

ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে OnePlus N সিরিজের দুটি ফোন। এই সিরিজটি কোম্পানি Nord সিরিজের থেকেও সাশ্রয়ী মূল্যে বাজারে এনেছে। আপাতত এই সিরিজের অধীনে OnePlus N6 এবং OnePlus N6x মডেল দুটি বাজারে এসেছে। তবে শীঘ্রই এই লাইনআপে আরও একটি নতুন স্মার্টফোন যোগ হতে চলেছে। এর নাম থাকবে OnePlus N6 Lite। আজ আসন্ন এই হ্যান্ডসেটের ডিজাইন ও কালার অপশন সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী, নতুন মডেলটি OnePlus N6x এর থেকেও কম দামে লঞ্চ হবে।

OnePlus N6 Lite এর ডিজাইন সামনে এল

OnePlus N6 Lite এর জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইটে লাইভ করেছে কোম্পানি। সেখানেই ডিভাইসটির ডিজাইন এবং কালার অপশন উল্লেখ করা হয়েছে। N সিরিজের নতুন এই স্মার্টফোনটি ব্ল্যাক ও গ্রীন কালার অপশনে পাওয়া যাবে। হ্যান্ডসেটটির পিছনে থাকবে ফ্ল্যাট রিয়ার প্যানেল। আর উপরের বাঁদিকে রাখা থাকবে বর্গাকার আকৃতির ক্যামেরা মডিউল।

থাকবে ডুয়েল রিয়ার ক্যামেরা

ওয়ানপ্লাস এন৬ লাইট মডেলের ক্যামেরা আইল্যান্ডের ভিতরে দুটি কাটআউট দেখা গেছে। অর্থাৎ এটি ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসতে পারে। তবে যেহেতু এটি এন্ট্রি-লেভেল মডেল হিসেবে আসবে তাই পিছনে একটি ক্যামেরার সঙ্গে একটি লাইট সেন্সর দিলেও অবাক হওয়ার কিছু নেই।

ডান পাশে পাওয়ার ও ভলিউম বাটন

OnePlus N6 Lite এর ডান পাশে পাওয়ার বাটন এবং ভলিউম কন্ট্রোল রাখা থাকবে। আর, ফোনের বাঁদিকটি ফাঁকা রাখা হতে পারে। ডিজাইনের ক্ষেত্রে ফ্ল্যাট প্লাস্টিক মিড-ফ্রেম দেখা যাবে, যদিও সেটায় মেটালের মতো ফিনিশ থাকবে।

Amazon থেকে কেনা যাবে

বলার অপেক্ষা রাখে না যে OnePlus N6 Lite ভারতে শীঘ্রই লঞ্চ হবে। এটি Amazon থেকে পাওয়া যাবে। তবে এখনও এর নির্দিষ্ট লঞ্চের তারিখ, স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সামনে আসেনি। আগামী কয়েক দিনের মধ্যে এই তথ্যগুলি জানা যেতে পারে।