TRENDS ▸
Tech GupMobilesOppo A5 5g Price In India And Full Specifications Leaked 6000mah Battery
Oppo A5 5G Price in India

৬০০০mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হচ্ছে Oppo A5 5G ফোন, ফাঁস হল দাম, থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

Oppo কিছুদিন আগেই তাদের টাফ ওয়াটারপ্রুফ A5 Pro 5G ফোনটি বাজারে এনেছে। এই ডিভাইসটি IP66, IP68 ও IP69 রেটিং সহ এসেছে, যা ধুলো ও জল প্রতিরোধ করবে। এবার সংস্থাটি সিরিজের স্ট্যান্ডার্ড মডেল OPPO A5 5G এর উপর কাজ করছে। শীঘ্রই…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 16, 2025 11:30 AM

Oppo কিছুদিন আগেই তাদের টাফ ওয়াটারপ্রুফ A5 Pro 5G ফোনটি বাজারে এনেছে। এই ডিভাইসটি IP66, IP68 ও IP69 রেটিং সহ এসেছে, যা ধুলো ও জল প্রতিরোধ করবে। এবার সংস্থাটি সিরিজের স্ট্যান্ডার্ড মডেল OPPO A5 5G এর উপর কাজ করছে। শীঘ্রই মডেলটি ভারতে লঞ্চ হতে পারে। আজ ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দামও সামনে এসেছে।

Oppo A5 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ওপ্পো এ৫ ৫জি ফোনে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হবে, যেটি ৬ এনএম প্রসেসে তৈরি। এই প্রসেসর এ৫ প্রো ৫জি ডিভাইসেও দেখেছিলাম। এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে, যার মধ্যে একটি পাঞ্চ-হোল কাটআউট থাকবে। এই স্ক্রিনটি ৭২০ পিক্সেল রেজোলিউশন অফার করবে।

ওপ্পো এ৫ ৫জি স্মার্টফোনটি ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ আসবে। তবে এই ফোনের আসল চমক থাকবে ব্যাটারিতে। ডিভাইসটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যেখানে প্রো মডেলে ৫,৮০০ এমএএইচ ব্যাটারি ছিল।

ফটোগ্রাফির জন্য Oppo A5 5G এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স উপস্থিত। সামনে থাকছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Oppo A5 5G এর দাম ও উপলব্ধতা

ওপ্পো এ৫ ৫জি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ১৫,৪৯৯ টাকা। যদিও ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখনও জানা যায়নি।