TRENDS ▸
Tech GupMobilesOppo A5 5g With 120hz Display 50mp Camera Launched Price In India Rs 154999 Specifications Availability
Oppo A5 5G Launched

দুর্দান্ত ক্যামেরা ও ৬০০০mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল Oppo A5 5G ফোন, পড়লেও ভাঙবে না

অবশেষে আজ ভারতে লঞ্চ হল Oppo A5 5G। এর দাম শুরু হয়েছে ১৫,৪৯৯ টাকা থেকে। ফোনটির বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬০০০ এমএএইচ ব্যাটারি। ইতিমধ্যেই ডিভাইসটি ওপ্পোর…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 21, 2025 9:50 AM

অবশেষে আজ ভারতে লঞ্চ হল Oppo A5 5G। এর দাম শুরু হয়েছে ১৫,৪৯৯ টাকা থেকে। ফোনটির বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬০০০ এমএএইচ ব্যাটারি। ইতিমধ্যেই ডিভাইসটি ওপ্পোর অফিশিয়াল ওয়েবসাইট এবং ক্রোমা-র ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে। আসুন Oppo A5 5G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Oppo A5 5G এর দাম ও সেল অফার

ওপ্পো এ৫ ৫জি এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৫,৪৯৯ টাকা। আর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ১৬,৯৯৯ টাকা। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ১৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। এক্ষেত্রে SBI, IDFC First, BOB, Federal, এবং DBS ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। এর পাশাপাশি ৬ মাস পর্যন্ত নো কস্ট ইএমআই অফার এবং কিছু ফিনান্স পার্টনারের মাধ্যমে জিরো ডাউন পেমেন্টের সুবিধা পাওয়া যাবে।

Oppo A5 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

ওপ্পো এ৫ ৫জি এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং রেজোলিউশন ১৬০৪ x ৭২০ পিক্সেল। এতে পাওয়া যাবে “আল্ট্রা ভলিউম মোড”, যার মাধ্যমে ফোনের সাউন্ড আউটপুট ৩০০ শতাংশ পর্যন্ত বাড়ানো যাবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালার ওএস ১৫ কাস্টম স্কিনে চলে।

ওপ্পোর দাবি অনুযায়ী, হ্যান্ডসেটটি ৩৬০-ডিগ্রি “আর্মার বডি” ডিজাইন সহ এসেছে, যা মিলিটারি-গ্রেড স্ট্যান্ডার্ডে টেস্ট করা হয়েছে। আর এতে পাওয়া যাবে IP65 রেটিং, ফলে ডিভাইসে হালকা জল বা ধুলো লাগলেও সমস্যা হবে না।

ফটোগ্রাফির জন্য Oppo A5 5G এর পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। হ্যান্ডসেটটি এআই ইরেজার ২.০, স্মার্ট ইমেজ ম্যাটিং ২.০ এবং ক্ল্যারিটি এনহ্যান্সার-এর মতো বেশ কিছু AI ফিচারের সাথে এসেছে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট SUPERVOOC চার্জিং সাপোর্ট করে। ওপ্পোর দাবি অনুযায়ী ফোনটি মাত্র ২১ মিনিটে ৩০ শতাংশ চার্জ এবং ৩৭ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয়ে যায়।