TRENDS ▸
Tech GupMobilesOppo A6 Max Launched With 7000mah Battery Snapdragon 7 Gen 3 Processor Price Specifications
Oppo A6 Max Launched

Oppo A6 Max কুড়ি হাজার টাকার কমে 7000mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসর সহ লঞ্চ হল

চীনে অবশেষে লঞ্চ হল Oppo A6 Max। এর দাম রাখা হয়েছে ২০,০০০ টাকার কম। ফোনটির বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ওএলইডি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৭০০০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর।…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 1, 2025 9:44 AM

চীনে অবশেষে লঞ্চ হল Oppo A6 Max। এর দাম রাখা হয়েছে ২০,০০০ টাকার কম। ফোনটির বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ওএলইডি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৭০০০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর। টিপস্টার সুধাংশু অম্ভোরে দাবি করেছেন, Oppo A6 Max ভারতে Oppo F31 Pro+ নামে লঞ্চ হবে। তবে এর স্পেসিফিকেশনে হালকা বদল আনা হবে।

Oppo A6 Max এর দাম ও কালার অপশন

চীনে Oppo A6 Max এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৯,৫০০ টাকা)। আপাতত এটি কুয়াইশো (Kuaishou) ফ্ল্যাগশিপ স্টোর থেকে কেনা যাচ্ছে। ডিভাইসটি স্ট্রিমার হোয়াইট ও রক মিস্ট ব্লু কালার অপশনে পাওয়া যাবে।

Oppo A6 Max এর স্পেসিফিকেশন ও ফিচার

ওপ্পো এ৬ ম্যাক্স এর সামনে দেখা যাবে ৬.৮ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, যা ২৮০০×১২৮০ পিক্সেল রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ১৬০০ নিটস ব্রাইটনেস অফার করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য ওপ্পো এতে ক্রিস্টাল শিল্ড গ্লাস ব্যবহার করেছে।

পারফরম্যান্সের জন্য Oppo A6 Max ফোনে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর সহ ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য Oppo A6 Max এর পিছনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

স্মার্টফোনটি IP66, IP68 এবং IP69 রেটিং সহ এসেছে, যা ধুলো ও জল থেকে সুরক্ষা দেবে। তাপ নিয়ন্ত্রণের জন্য এতে রয়েছে ৫২০০মিমি² ভিসি ভেপার চেম্বার। এর অন্যান্য ফিচারের মধ্যে পাওয়া যাবে শানহাই কমিউনিকেশন চিপ, ডুয়েল-ব্যান্ড জিপিএস, ট্রিপল-ব্যান্ড বেইডৌ, এনএফসি, এসজিএস সার্টিফিকেশন এবং ৩০০% লাউডস্পিকার ভলিউম।

Oppo A6 Max ভারতে লঞ্চ হবে Oppo F31 Pro+ নামে

টিপস্টার সুধাংশু অম্ভোরে দাবি করেছেন যে, ভারতে Oppo A6 Max ভিন্ন নামে অর্থাৎ Oppo F31 Pro+ মডেল হিসেবে লঞ্চ হবে। এছাড়া এই সিরিজের অধীনে Oppo F31 ও Oppo F31 Pro ডিভাইস দুটিও আসবে।