TRENDS ▸
Tech GupMobilesOppo Find X8 Mini Key Specifications Leaked
Oppo Find X8 Mini Launch Date

দুর্দান্ত ক্যামেরার সঙ্গে কম্প্যাক্ট ফোন আনছে Oppo, লঞ্চ কবে, ফিচার্স কেমন, দেখে নিন

Oppo Find X8 সিরিজ গত বছর নভেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল। এই লাইনআপের অধীনে দুটি ফোন এনেছিল সংস্থা - Find X8 ও X 8 Pro। সংস্থা এখনও কিছু না বললেও একটি সূত্রের দাবি, Find X8 সিরিজে এক নতুন মডেল যুক্ত হতে…

avatar
Written By : Suman Patra
Updated Now: January 6, 2025 12:44 PM

Oppo Find X8 সিরিজ গত বছর নভেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল। এই লাইনআপের অধীনে দুটি ফোন এনেছিল সংস্থা – Find X8 ও X 8 Pro। সংস্থা এখনও কিছু না বললেও একটি সূত্রের দাবি, Find X8 সিরিজে এক নতুন মডেল যুক্ত হতে পারে যার নাম Find X8 Mini। এটি একটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন হবে বলে অনুমান করা হচ্ছে। ডিভাইসটির স্পেসিফিকেশনও ফাঁস হয়েছে যা উত্তেজনা বাড়ানোর জন্য যথেষ্ট।

Oppo Find X8 Mini ফোনের স্পেসিফিকেশনের ফাঁস

জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, ওপ্পো ফাইন্ড এক্স8 মিনি 6.31 ইঞ্চি এলটিপিও ওলেড ডিসপ্লের সঙ্গে আসবে যা 1.5K রেজোলিউশন অফার করবে। এই স্ক্রিন সাইজ ভিভো এক্স200 মিনি মডেলের সমান। ক্যামেরার দিক থেকেও ফাইন্ড এক্স8 মিনি আকর্ষণীয় হতে চলেছে। ফটোগ্রাফি পারফরম্যান্সে ফোকাস করবে বলে দাবি করা হয়েছে।

স্ট্যান্ডার্ড Find X8 ফোনে 50 মেগাপিক্সেলের Sony LYT-700 ক্যামেরা সেন্সর বর্তমান। যেখানে Find X8 Mini-এর প্রাইমারি ক্যামেরা সনির প্রিমিয়াম IMX9 সিরিজের অর্ন্তগত হওয়ার সম্ভাবনা। ফলে ইমেজের কোয়ালিটি আরও উন্নত হবে। ফোনটিতে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম ক্যামেরাও মিলবে বলে আশা করা হচ্ছে।

ফাইন্ড এক্স8 মিনি মেটাল ফ্রেম এবং গ্লাস ব্যাক অফার করবে। ফলে প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে ড্যুরাবিলিটির সমন্বয় ঘটবে। কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টর থাকলেও ফোনটিতে 5,600 এমএএইচ ব্যাটারি পাওয়া যেতে পারে। প্রসঙ্গত, আগের একটি রিপোর্টে বলা হয়েছিল যে, ফাইন্ড এক্স8 মিনি 2025 সালের প্রথমার্ধে ফাইন্ড এক্স8 আল্ট্রা-র সঙ্গে আত্মপ্রকাশ করবে।