TRENDS ▸
Tech GupMobilesOppo Find X9 Full Specifications Display Chipset Camera Battery Details Leaked
Oppo Find X9 Camera

Oppo Find X9 ট্রিপল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ বাজারে ঝড় তুলতে আসছে, ফাঁস সমস্ত ফিচার

চলতি বছরের শেষে লঞ্চ হতে পারে Oppo Find X9 সিরিজ। এই সিরিজের অধীনে তিনটি মডেল বাজারে আসতে পারে - Oppo Find X9, X9 Pro ও X9 Ultra। যদিও আল্ট্রা মডেলটি ২০২৬ সালের দ্বিতীয় কোয়ার্টারে বাজারে পা রাখতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 28, 2025 10:58 AM

চলতি বছরের শেষে লঞ্চ হতে পারে Oppo Find X9 সিরিজ। এই সিরিজের অধীনে তিনটি মডেল বাজারে আসতে পারে – Oppo Find X9, X9 Pro ও X9 Ultra। যদিও আল্ট্রা মডেলটি ২০২৬ সালের দ্বিতীয় কোয়ার্টারে বাজারে পা রাখতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট থেকে সিরিজের মডেলগুলির সম্পর্কে নানান তথ্য সামনে এসেছে। আজ আবার টিপস্টার যোগেশ ব্রার Find X9 স্মার্টফোনের সম্পূর্ণ ফিচার সামনে এনেছেন। আমরা এর ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা ও ব্যাটারি সম্পর্কে জানতে পেরেছি।

Oppo Find X9 এর স্পেসিফিকেশন ও ফিচার

টিপস্টারের দাবি সত্যি হলে, Oppo Find X9 এর সামনে দেখা যাবে ৬.৫৯ ইঞ্চি ফ্ল্যাট ওএলইডি এলটিপিও ডিসপ্লে, যা ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

পারফরম্যান্সের জন্য ওপ্পো ফাইন্ড এক্স৯ মডেলে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ চিপসেট। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭,০২৫ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি ৮০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক কালারওএস ১৬ কাস্টম স্কিনে চলবে।

ক্যামেরা বিভাগের কথা বললে, Oppo Find X9 ডিভাইসে সেলফি ও ভিডিও কলের জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল Samsung JN1 সেন্সর। আর পিছনে দেওয়া হবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে থাকবে ৫০ মেগাপিক্সেল Sony LYT-808 প্রাইমারি সেন্সর (OIS সহ), ৫০ মেগাপিক্সেল Samsung JN5 আলট্রা-ওয়াইড লেন্স ও ৫০ মেগাপিক্সেল Samsung JN9 পেরিস্কোপ টেলিফটো লেন্স, যা ৩x অপটিক্যাল জুম ও OIS সাপোর্ট করবে। ছবির কোয়ালিটি উন্নত করার জন্য পাওয়া যাবে Oppo Lumo Imaging ও Hasselblad-এর অপ্টিমাইজেশন।

Oppo Find X9 এর নতুন ফিচার ও আপগ্রেড

গত বছরে আসা Find X8 সিরিজে ছিল মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর ও ৫৬৩০ এমএএইচ ব্যাটারি। এবছর উভয় ক্ষেত্রে আপগ্রেড দেখা যাবে। এবার আসন্ন সিরিজের বেস মডেলেও Plus Key নামে কাস্টমাইজেবল বাটন দেওয়া হবে। যেখানে গতবছর এই বাটন কেবল প্রো মডেলের জন্য সীমাবদ্ধ ছিল। এছাড়া Oppo Find X9 স্মার্টফোনে থাকবে ডুয়েল স্টেরিও স্পিকার, নতুন এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর এবং IP68/69 সার্টিফাইড বডি।