TRENDS ▸
Tech GupMobilesOppo Find X9 Pro With 200 Megapixel Samsung Periscope Lens First Smartphone
Oppo Find X9 Pro 200 Megapixel Camera

বিশ্বের প্রথম ২০০ মেগাপিক্সেল Samsung পেরিস্কোপ লেন্স ক্যামেরার ফোন হবে Oppo Find X9 Pro

Oppo এই মুহূর্তে Find X9 সিরিজ নিয়ে কাজ করছে। চলতি বছরের সেপ্টেম্বরে এই সিরিজের Find X9 Pro মডেলটি লঞ্চ হতে পারে। তার আগে আজ এই আসন্ন ফোন সম্পর্কে এমন একটি তথ্য সামনে এসেছে, যা ফ্যানদের কৌতুহল বাড়াতে বাধ্য। জানা গেছে…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 19, 2025 11:34 PM

Oppo এই মুহূর্তে Find X9 সিরিজ নিয়ে কাজ করছে। চলতি বছরের সেপ্টেম্বরে এই সিরিজের Find X9 Pro মডেলটি লঞ্চ হতে পারে। তার আগে আজ এই আসন্ন ফোন সম্পর্কে এমন একটি তথ্য সামনে এসেছে, যা ফ্যানদের কৌতুহল বাড়াতে বাধ্য। জানা গেছে Oppo Find X9 Pro স্মার্টফোনে প্রথমবারের মতো Samsung-এর তৈরি ২০০ মেগাপিক্সেল HP5 পেরিস্কোপ ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে। এরফলে ডিভাইসটি মোবাইল ফটোগ্রাফারদের মন জয় করে নেবে বলে ধরে নেওয়া যায়।

Oppo Find X9 Pro আসছে ২০০ মেগাপিক্সেল Samsung HP5 পেরিস্কোপ ক্যামেরার সাথে

জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, স্যামসাং এইচপি৫ সেন্সরটি তৈরি হয়েছে ২৮ এনএম প্রসেসে। এতে রয়েছে ২০০ মেগাপিক্সেল রেজোলিউশন, ০.৫μm পিক্সেল সাইজ এবং ১/১.৫৬ ইঞ্চির সেন্সর। যদিও এইচপি৯ সেন্সরের তুলনায় এটি সামান্য ছোট, কারণ এইচপি৯-এর পিক্সেল সাইজ ০.৫৬μm এবং সেন্সর সাইজ ১/১.৪ ইঞ্চি, এরপরও নতুন সেন্সর যথেষ্ট শক্তিশালী বলেই মনে করা হচ্ছে।

স্যামসাং এইচপি৫ সেন্সরে DCG-HDR প্রযুক্তি উপস্থিত, যা ডায়নামিক রেঞ্জ ও লো-লাইট ফটোগ্রাফির অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

Oppo Find X9 Pro এর ক্যামেরা সেটআপ ও সম্ভাব্য ফিচার

ওপ্পো ফাইন্ড এক্স৯ প্রো ফোনে তিনটি ক্যামেরা সেন্সর থাকবে। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড সেন্সর এবং ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ সেন্সর। তবে আগের মডেলের মতো ডুয়াল পেরিস্কোপ ক্যামেরা থাকবে না। যদিও টিপস্টার জানিয়েছেন, ১০এক্স জুমেও ইমেজ কোয়ালিটি ভালো পাওয়া যাবে।

ওপ্পো ফাইন্ড এক্স৯ প্রো এর সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ফ্ল্যাট OLED ডিসপ্লে, যা ১.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। সিকিউরিটির জন্য এতে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ চিপসেট ব্যবহার করা হবে। এর সাথে যুক্ত থাকবে Immortalis-Drage জিপিইউ।

Oppo Find X9 Pro এর ডিজাইনেও এবার বদল দেখা যাবে। Find X8 সিরিজে যেখানে গোলাকার ক্যামেরা মডিউল দেখা গিয়েছিল, এবার নতুন সিরিজে উপরের বাম পাশে ম্যাট্রিক্স-স্টাইলের ক্যামেরা লেআউট থাকবে।