TRENDS ▸
Tech GupMobilesOppo K12x 5g Price Slashed Ahead Of Launch K13x 5g Offer Cheapest Military Grade Smartphone
Oppo K12x 5G Price

বাম্পার ছাড়ে Oppo K12x 5G স্মার্টফোন, নতুন মডেল আসার আগেই হু হু করে কমলো দাম

সস্তায় মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন যুক্ত স্মার্টফোন কিনতে চাইলে সুখবর। Oppo K12x 5G ডিভাইসটি এখন আগের চেয়ে কিছুটা সস্তায় পাওয়া যাচ্ছে। এই মডেলটি ইতিমধ্যেই কোম্পানির বেস্ট-সেলার তালিকায় জায়গা করে নিয়েছে। যেহেতু কয়েকদিনের মধ্যে Oppo K13x 5G ফোনটি বাজারে আসতে চলেছে, তাই পুরনো…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 19, 2025 11:40 PM

সস্তায় মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন যুক্ত স্মার্টফোন কিনতে চাইলে সুখবর। Oppo K12x 5G ডিভাইসটি এখন আগের চেয়ে কিছুটা সস্তায় পাওয়া যাচ্ছে। এই মডেলটি ইতিমধ্যেই কোম্পানির বেস্ট-সেলার তালিকায় জায়গা করে নিয়েছে। যেহেতু কয়েকদিনের মধ্যে Oppo K13x 5G ফোনটি বাজারে আসতে চলেছে, তাই পুরনো মডেলটির চাহিদা ধরে রাখতে কোম্পানি এর দাম কমানোর পথে হাঁটছে।

Oppo কিছুদিন আগে জানিয়েছিল, লঞ্চের দুই মাসের মধ্যেই K12x 5G ফোনের ৫ লাখ ইউনিট বিক্রি হয়ে গেছে। এর অন্যতম কারণ, ডিভাইসটির বিল্ড কোয়ালিটি। এটি MIL-STD-810H সার্টিফায়েড হওয়ায় ধুলাবালি, জল, এমনকি হালকা ধাক্কাতেও নষ্ট হয় না।

Oppo K12x 5G এর দাম ও অফার

ওপ্পো কে১২এক্স ৫জি এর ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভার্সনটি ১২,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। তবে এখন Swiggy-র স্মার্টফোন স্টোরে এই ভ্যারিয়েন্টটি মাত্র ১১,৭৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আর অ্যামাজনে যদি ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারেন তাহলে ওপ্পো কে১২এক্স ৫জি কেনা যাবে মাত্র ১১,২৭৫ টাকায়।

আবার অ্যামাজন এক্সচেঞ্জ অফারে ফোনটি ৯,০০০ টাকা পর্যন্ত ছাড়ে বাড়ি নিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে। চাইলে ৩ মাসের নো কস্ট ইএমআই অপশনের সুবিধাও নেওয়া যাবে। হ্যান্ডসেটটি ব্রিজ ব্লু আর মিডনাইট ভায়োলেট কালার অপশনে এসেছে।

Oppo K12x 5G এর ফিচার

ওপ্পো কে১২এক্স ৫জি ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। চোখের আরামের জন্য এতে আই কমফোর্ট মোড উপস্থিত। আর ডিসপ্লেটি স্প্ল্যাশ টাচ টেকনোলজি সহ আসায় ভিজে হাতেও টাচ কাজ করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৫১০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ওপ্পোর দাবি, মাত্র ৩০ মিনিটেই হ্যান্ডসেটটি ৫০% চার্জ হয়ে যাবে।

পারফরম্যান্সের জন্য Oppo K12x 5G ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ও কালারওএস ১৪.০.১ সফটওয়্যার রয়েছে। আর ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর ও ২ মেগাপিক্সেল পোর্ট্রেট সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।