TRENDS ▸
Tech GupMobilesOppo K13x 5g Durability Test Pass Coming With Damage Proof Armour Body Price In India Leaked
Oppo K13X 5G Durability Test Pass

13000 টাকার কমে আসছে 7000mAh ব্যাটারির OPPO K13x 5G ফোন, ছুঁড়ে মারলেও ভাঙবে না

ওপ্পো খুব শীঘ্রই ভারতে হাজির করতে চলেছে তাদের নতুন বাজেট 5G ফোন OPPO K13x 5G। সম্প্রতি এর দাম ফাঁস হয়েছে। পাশাপাশি বিভিন্ন রিপোর্ট থেকে এর মুখ্য ফিচারগুলিও সামনে এসেছে। যারপর স্মার্টফোন প্রেমীদের মনে ডিভাইসটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 13, 2025 8:08 PM

ওপ্পো খুব শীঘ্রই ভারতে হাজির করতে চলেছে তাদের নতুন বাজেট 5G ফোন OPPO K13x 5G। সম্প্রতি এর দাম ফাঁস হয়েছে। পাশাপাশি বিভিন্ন রিপোর্ট থেকে এর মুখ্য ফিচারগুলিও সামনে এসেছে। যারপর স্মার্টফোন প্রেমীদের মনে ডিভাইসটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে OPPO K13x 5G দামের নিরিখে যে বিল্ড কোয়ালিটি সহ আসবে বলে জানা গেছে তা চমকপ্রদ বলে ফ্যানেরা মনে করছে। এতে আইপি রেটিং সহ মিলিটারি গ্রেড সার্টিফিকেশন পাওয়া যাবে।

OPPO K13x 5G এর দাম ও ফিচার (সম্ভাব্য)

ওপ্পো কে১৩এক্স ৫জি এর দাম শুরু হবে মাত্র ১২,৯৯৯ টাকা থেকে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। ওপ্পো দাবি করছে যে, ফোনটি ৫০টিরও বেশি কঠিন টেস্ট পাস করেছে, যার মধ্যে রয়েছে বাটন প্রেস, পোর্ট ইনসারশন, চরম তাপমাত্রা সহ্য করার ক্ষমতা, চাপ দিলে বেঁকে যাওয়ার টেস্ট, এমনকি বৃষ্টির মধ্যে ব্যবহার উপযোগী।

ওপ্পো কে১৩এক্স ৫জি এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হতে পারে ১২,৯৯৯ টাকা, আর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হতে প্রায় ১৪,৯৯৯ টাকা। এটি Amazon, Flipkart, ওপ্পো-র নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন অফলাইন স্টোর থেকে কেনা যাবে। স্মার্টফোনটি অবসিডিয়ান ব্ল্যাক আর মুনলাইট সিলভার কালার অপশনে পাওয়া যাবে।

OPPO K13x 5G এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের OLED ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হতে পারে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর। আর ফটোগ্রাফির জন্য পিছনে ৫০ মেগাপিক্সেল AI ক্যামেরা, আর সামনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এর ব্যাটারি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।