TRENDS ▸
Tech GupMobilesOppo K13x 5g Rear Panel Design Colour Options Officially Teased Battery Ai Camera
Oppo K13x 5G Price

AI ক্যামেরা সহ এন্ট্রি নিচ্ছে Oppo K13x 5G ফোন, ডুয়েল কালার অপশনে নজর কাড়বে

ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Oppo K13x 5G। যদিও কোম্পানির তরফে এখনও এর লঞ্চের দিন ঘোষণা করা হয়নি, তবে অনলাইনে ফোনটির বিভিন্ন ফিচার ফাঁস হতে শুরু করেছে। কিছুদিন আগে এর একটি ছায়াচিত্র শেয়ার করেছিল ব্র্যান্ডটি। এবার তারা Oppo K13x…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 12, 2025 8:40 AM

ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Oppo K13x 5G। যদিও কোম্পানির তরফে এখনও এর লঞ্চের দিন ঘোষণা করা হয়নি, তবে অনলাইনে ফোনটির বিভিন্ন ফিচার ফাঁস হতে শুরু করেছে। কিছুদিন আগে এর একটি ছায়াচিত্র শেয়ার করেছিল ব্র্যান্ডটি। এবার তারা Oppo K13x 5G এর ব্যাক প্যানেলের ডিজাইনও সামনে এনেছে। এখান থেকে ডিভাইসটির কালার অপশন সম্পর্কেও জানা গেছে।

Oppo K13x 5G এর ডিজাইন ও কালার অপশন

ওপ্পো কে১৩এক্স ৫জি দুটি কালার অপশনে আসবে – মিডনাইট ভায়োলেট ও সানসেট পিচ। এর ব্যাক প্যানেলের উপরের বাম কোণায় থাকবে লম্বা ক্যামেরা মডিউল, যেটা দাঁড় করানো অবস্থায় দেখা গেছে। ক্যামেরা মডিউলের ভিতরে গোলাকৃতি দুটি সেন্সর ও একটি LED ফ্ল্যাশ থাকবে। ক্যামেরা ইউনিটের পাশেই লেখা আছে ‘AI Camera’, অর্থাৎ এতে AI বেসড ফটোগ্রাফি ও এডিটিং ফিচার থাকতে পারে।

Oppo K13x 5G এর ব্যাটারি ও দাম

জানা গেছে ওপ্পো কে১৩এক্স ৫জি ডিভাইসে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর দাম রাখা হতে পারে ১৫,৯৯৯ টাকার কাছাকাছি।

কখন আসবে Oppo K13x 5G

রিপোর্ট অনুযায়ী, জুনের শেষ সপ্তাহে লঞ্চ হতে পারে K13x 5G। লঞ্চের পর ফোনটি পাওয়া যাবে Oppo-র অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং কয়েকটি জনপ্রিয় অফলাইন স্টোরে।