জয়েন করুন

শক্তিশালী ব্যাটারি ও 165Hz ডিসপ্লে সহ Oppo K15 Pro সিরিজ ভারতে আসছে

avatar
Written By : Puja Mondal
Updated Now: April 4, 2026 2:55 PM

এবার ভারতে আসছে Oppo K15 Pro সিরিজ। চলতি সপ্তাহের শুরুতে চীনে লঞ্চ হওয়া এই সিরিজে Oppo K15 Pro এবং Oppo K15 Pro+ মডেল দুটি অন্তর্ভুক্ত আছে। উভয় ফোনকে এবার ভারতীয় বাজারে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে চীনের জনপ্রিয় কোম্পানিটি। যদিও Oppo-র তরফে এখনও এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। তবে পরিচিত এক টিপস্টারের মাধ্যমে এই খবর সামনে এসেছে। আশা করা হচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্টে চীনা ভ্যারিয়েন্টের মতো একই স্পেসিফিকেশন ও ফিচার থাকবে।

Oppo K15 Pro সিরিজ ভারতে কবে লঞ্চ হতে পারে

টিপস্টার দেবায়ন রায় (X-এ @Gadgetsdata নামে পরিচিত) সম্প্রতি একটি পোস্টে দাবি করেছেন যে ২০২৬ সালের তৃতীয় কোয়ার্টারে ভারতে লঞ্চ হবে Oppo K15 Pro এবং K15 Pro+ মডেল দুটি। আর এগুলিতে চীনের মতো একই ফিচার এবং স্পেসিফিকেশন থাকবে।

Oppo K15 Pro সিরিজের চীনে দাম

Oppo K15 Pro+ এর দাম শুরু হচ্ছে ৩,৪৯৯ ইউয়ান (প্রায় ৪৭,০০০ টাকা) থেকে। আর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ স্ট্যান্ডার্ড ভার্সনের মূল্য ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৫০,০০০ টাকা) এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভার্সনের মূল্য ৪,১৯৯ ইউয়ান (প্রায় ৫৭,০০০ টাকা) ধার্য করা হয়েছে।

অন্যদিকে, Oppo K15 Pro এর বেসিক ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৪১,০০০ টাকা)। আবার ১২ জিবি র‌্যাম + ২৫৬‌ জিবি স্টোরেজ ভার্সন ৩,১৯৯ ইউয়ান (প্রায় ৪৩,০০০ টাকা) এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ৩,৪৯৯ ইউয়ান (প্রায় ৪৭,০০০ টাকা)।

চারটি কালার অপশনে পাওয়া যাবে

ওপ্পো কে১৫ প্রো প্লাস সাইবার উইং, অরিজিন গ্রে ও ফটো ডাস্ট কালার অপশনে এসেছে। আর কে১৫ প্রো চারটি কালার অপশনে পাওয়া যাবে – সাইবার উইং, গোল্ডেন লেজেন্ড, অরিজিন গ্রে এবং রেডিয়েন্ট ডাস্ট।

Oppo K15 Pro সিরিজের ফিচার ও স্পেসিফিকেশন

ডুয়েল সিম সাপোর্ট সহ আসা উভয় ফোন অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক কালারওএস ১৬ কাস্টম স্কিনে চলে। আর K15 Pro+ মডেলে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যা ১৬৫ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, ১৮০০ নিটস পিক ব্রাইটনেস এবং ৩৩০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে।

এদিকে K15 Pro ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৫৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ, পিক ব্রাইটনেস ১২০০ নিটস এবং টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ।

পারফরম্যান্স ও স্টোরেজ

পারফরম্যান্সের জন্য K15 Pro+ মডেলে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০এস চিপসেট। আবার K15 Pro হ্যান্ডসেটে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০ সুপার প্রসেসর। দুটি ফোনই ১২ জিবি র‌্যাম সহ এসেছে। তবে স্টোরেজের ক্ষেত্রে পার্থক্য আছে। Pro+ মডেলে ইউএফএস ৪.১ স্টোরেজ এবং প্রো মডেলে ইউএফএস ৩.১ স্টোরেজ আছে।

রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা

ওপ্পোর দুটি ফোনেই ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল OIS ও ১০x ডিজিটাল জুম সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, যার ফিল্ড অফ ভিউ ১১৬ ডিগ্রি। আর সেলফির জন্য সামনে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

বড় ব্যাটারি দেবে দীর্ঘক্ষণ ব্যাকআপ

K15 Pro+ মডেলে পাওয়ার ব্যাকআপের জন্য ৮০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে । অন্যদিকে K15 Pro ডিভাইসে ৭৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন

Xiaomi আনছে বছরের সেরা ক্যামেরা ফোন, পাত্তা পাবে না DSLR লঞ্চের আগে Vivo T5 Pro 5G ফোনের ফিচার ফাঁস, থাকবে 9020mAh ব্যাটারি Google Pixel 11 Pro XL ফোনের ছবি সহ ফিচার ফাঁস, দাম কত থাকবে Samsung স্মার্টফোনে 10 হাজার টাকা ডিসকাউন্ট, রয়েছে অন্যান্য অফার Motorola ফোনে আসছে Android 17 আপডেট, কোন কোন মডেল আগে পাবে