TRENDS ▸
Tech GupMobilesOppo Launches Hasselblad Professional Imaging Kit For Find X9 Pro
Oppo Find X9 Pro

ফোনেই এখন DSLR এর অভিজ্ঞতা, Oppo লঞ্চ করল Hasselblad Professional Imaging Kit

Oppo আজ লঞ্চ করলো তাদের নতুন Hasselblad Professional Imaging Kit। এটি হল আসন্ন ক্যামেরা-কেন্দ্রিক ফ্ল্যাগশিপ Oppo Find X9 Pro জন্য ডিজাইন করা একটি মডুলার ক্যামেরা অ্যাটাচমেন্ট। লেটেস্ট এই কিটটির সাহায্যে Find সিরিজের আসন্ন ফোনটিকে প্রোফেশনাল ক্যামরার মতো অপারেট করা যাবে,…

avatar
Written By : Ananya Sarkar
Updated Now: October 13, 2025 3:31 PM

Oppo আজ লঞ্চ করলো তাদের নতুন Hasselblad Professional Imaging Kit। এটি হল আসন্ন ক্যামেরা-কেন্দ্রিক ফ্ল্যাগশিপ Oppo Find X9 Pro জন্য ডিজাইন করা একটি মডুলার ক্যামেরা অ্যাটাচমেন্ট। লেটেস্ট এই কিটটির সাহায্যে Find সিরিজের আসন্ন ফোনটিকে প্রোফেশনাল ক্যামরার মতো অপারেট করা যাবে, যা পেশাদার ফটোগ্রাফারদের জন্য বিশেষভাবে উপযোগী হবে। আসুন ওপ্পোর লেটেস্ট Hasselblad Professional Imaging Kit এ কি কি রয়েছে জেনে নেওয়া যাক।

Oppo আনলো নতুন Hasselblad Professional Imaging Kit

কিটটিতে একটি হ্যাসেলব্লাড (Hasselblad) টেলিকনভার্টার, একটি চৌম্বকীয় হ্যান্ডেল, একটি ম্যাগনেটিক প্রোটেকটিভ কেস এবং একটি প্রোফেশনাল শ্লোডডার স্ট্র্যাপ পাওয়া যাবে। এটি আগামী ১৬ অক্টোবর লঞ্চ হতে চলা Oppo Find X9 সিরিজের সাথে ব্যবহার করা যাবে।

Oppo Find X9 Pro এর ক্যামেরা

ওপ্পো জানিয়েছে যে, Find X9 Pro মডেলে ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড-ব্র্যান্ডেড পেরিস্কোপ লেন্স থাকবে, যা ৪কে ডলবি ভিশন রেকর্ডিং সাপোর্ট করবে। টেলিকনভার্টারের সাথে যুক্ত হয়ে, এটি ফোনে জুম ক্ল্যারিটি এবং ফ্লেকসিবিলিটির নতুন অধ্যায়ের সূচনা করবে। এর সাথে, ম্যাগনেটিক হ্যান্ডেলটিতে একটি টাচ-সেনসেটিভ শাটার বাটন এবং একটি এরগোনমিক গ্রিপ রয়েছে, আর টেলিকনভার্টার ইউজারদের বিভিন্ন জুম লেভেল ব্যবহার করে ছবি তুলতে সাহায্য করবে।

Oppo Find X9-এর জন্য আসছে আলাদা অ্যাটাচমেন্ট

ব্র্যান্ড আগেই নিশ্চিত করেছে যে, স্ট্যান্ডার্ড Oppo Find X9 মডেলের জন্য এটি ডেডিকেটেড ভিডিও অ্যাকসেসরিজ পাওয়া যাবে, যদিও ওপ্পো এখনও সেগুলি প্রকাশ্যে আনেনি।

স্পেসিফিকেশন সর্ম্পকে বললে, Oppo Find X9 ফোনে থাকবে ৬.৫৯ ইঞ্চি ১.৫কে ওএলইডি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ চিপ এবং ৮০ ওয়াট ওয়্যার্ড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সহ ৭,০২৫ এমএএইচ ব্যাটারি। ফোনটির ক্যামেরা সেটআপে মিলবে ৫০ মেগাপিক্সেল LYT808 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, LYT600 পেরিস্কোপ সেন্সর ও ২ মেগাপিক্সেল মাল্টিস্পেকট্রাল সেন্সর। আর ফোনের সামনে পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে।

অন্যদিকে, Oppo Find X9 Pro-তে আপগ্রেডেড ৬.৭৮ ইঞ্চির এলটিপিও ওলেড (LTPO OLED) ডিসপ্লে ও ৭,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে। আর এর ক্যামেরা সেটআপের মধ্যে দেওয়া হবে ২০০ মেগাপিক্সেল HP5 পেরিস্কোপ সেন্সর, ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের মাল্টিস্পেকট্রাল সেন্সর।