TRENDS ▸
Tech GupMobilesOppo Reno 14 5g Launched In Japan With 50 Mp Triple Rear Camera Price
Oppo Reno 14 5G Launched in Japan

৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ বিশ্ব বাজারে লঞ্চ হল Oppo Reno 14 5G, রয়েছে ৬০০০mAh ব্যাটারি

গত মাসে চীনে লঞ্চ হয়েছিল Oppo Reno 14 ও Reno 14 Pro। এবার এই সিরিজ আন্তর্জাতিক বাজারেও পা রাখলো। ইতিমধ্যেই জানা গেছে, আগামী ১ জুলাই মালয়েশিয়ায় আসবে ফোন দুটি। তার আগে আজ জাপানে লঞ্চ হল সিরিজের বেস মডেল Oppo Reno…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 19, 2025 2:10 PM

গত মাসে চীনে লঞ্চ হয়েছিল Oppo Reno 14 ও Reno 14 Pro। এবার এই সিরিজ আন্তর্জাতিক বাজারেও পা রাখলো। ইতিমধ্যেই জানা গেছে, আগামী ১ জুলাই মালয়েশিয়ায় আসবে ফোন দুটি। তার আগে আজ জাপানে লঞ্চ হল সিরিজের বেস মডেল Oppo Reno 14 5G, যদিও প্রো মডেলটি এখনো আসেনি। জাপানে স্মার্টফোনটির বিক্রি শুরু হবে জুলাই মাসের ১৭ তারিখ থেকে। আসুন

Oppo Reno 14 5G এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও ফিচার

ওপ্পো রেনো ১৪ ৫জি এর সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চি AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫কে (২৭৬০ x ১২৫৬ পিক্সেল) এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ, আর সর্বোচ্চ ব্রাইটনেস ১২০০ নিটস। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি IP68 এবং IP69 রেটিং সহ এসেছে, যা জল আর ধুলো প্রতীরোধ করবে।

ফটোগ্রাফির জন্য ওপ্পো রেনো ১৪ ৫জি স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে, যা ৪কে ৬০এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে। এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল OIS যুক্ত Sony LYT 600 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স, আর ৩.৫x অপটিক্যাল জুমসহ ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর।

পারফরম্যান্সের জন্য Oppo Reno 14 5G ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ চিপসেট ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালার ওএস ১৫ কাস্টম স্কিনে চলে। তাপ নিয়ন্ত্রণের জন্য এই ডিভাইসে ৪,৭০০mm² ভ্যাপার চেম্বার কুলিং ব্যবস্থা উপস্থিত। আর সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Oppo Reno 14 5G এর দাম ও কালার অপশন

Oppo Reno 14 5G এর দাম এখনও জানা যায়নি। জাপানে এই ফোন ১৭ জুলাই থেকে পাওয়া যাবে। এটি দুটি রঙে পাওয়া যাবে – লুমিনস গ্রীন ও ওপাল হোয়াইট।