TRENDS ▸
Tech GupMobilesOppo Reno 14f Spotted Geekbench Listing Processor Ram And Android Version Surface
Oppo Reno 14F Spotted Geekbench Listing

স্ন্যাপড্রাগন প্রসেসর ও ১২ জিবি র‌্যাম সহ বাজার মাতাবে Oppo Reno 14F, দেখা গেল Geekbench-এ

Oppo খুব শীঘ্রই তাদের নতুন Reno 14 সিরিজ ভারতে লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই এই সিরিজের ফোনগুলি চীন ও জাপানে লঞ্চ হয়েছে। এছাড়া মালয়েশিয়ায় ১লা জুলাই থেকে ডিভাইসগুলি পাওয়া যাবে। এই সিরিজে রয়েছে তিনটি মডেল - Reno 14F, Reno 14 এবং…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 22, 2025 11:16 AM

Oppo খুব শীঘ্রই তাদের নতুন Reno 14 সিরিজ ভারতে লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই এই সিরিজের ফোনগুলি চীন ও জাপানে লঞ্চ হয়েছে। এছাড়া মালয়েশিয়ায় ১লা জুলাই থেকে ডিভাইসগুলি পাওয়া যাবে। এই সিরিজে রয়েছে তিনটি মডেল – Reno 14F, Reno 14 এবং Reno 14 Pro। তবে শোনা যাচ্ছে Oppo Reno 14F ফোনটি বাকি দুটি মডেলের মতো সমস্ত দেশে পাওয়া যাবে না।

যদিও কিছুদিন আগে ডিভাইসটি বেশ কয়েকটি সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল UAE-এর TDRA প্ল্যাটফর্ম। সেখানে ফোনটির মডেল নম্বর ছিল CPH2743। আজ এই একই মডেল নম্বর সহ Oppo Reno 14F স্মার্টফোনটি গীকবেঞ্চ বেঞ্চমার্কিং ডেটাবেসেও তালিকাভুক্ত হয়েছে। এখান থেকে এর প্রসেসর, র‌্যাম সহ বিভিন্ন তথ্য সামনে এসেছে।

Oppo Reno 14F ফোনকে দেখা গেল Geekbench-এ

গীকবেঞ্চ থেকে জানা গেছে যে, ওপ্পো রেনো ১৪এফ ফোনে থাকবে কোয়ালকমের একটি চিপসেট, যার চারটি পারফরম্যান্স কোর ২.২১‌ গিগাহার্টজ ক্লক স্পিডে এবং চারটি এফিসিয়েন্সি কোর ১.৮০ গিগাহার্টজ ক্লক স্পিডে চলবে। গ্রাফিক্সের জন্য থাকবে অ্যাড্রেনো ৭১০ জিপিইউ। এসব দেখে মনে হচ্ছে এটি স্ন্যাপড্রাগন ৬ জেন‌ ১ চিপসেট হতে পারে।

জানিয়ে রাখি, ওপ্পো রেনো ১৪ ও ১৪ প্রো মডেল দুটিতে যথাক্রমে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ এবং ডাইমেনসিটি ৮৪৫০ প্রসেসর। যাইহোক, গীকবেঞ্চে ওপ্পো রেনো ১৪এফ ফোনটি সিঙ্গল-কোর টেস্টে ৯১৩ এবং মাল্টি-কোর টেস্টে ২৬৯৯ পয়েন্ট পেয়েছে। এখানে ডিভাইসটি ১২ জিবি র‌্যাম এবং অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম সহ উপস্থিত হয়েছে।

Oppo Reno 14F এর অন্যান্য ফিচার

এর আগে জানা গিয়েছিল যে, ওপ্পো রেনো ১৪এফ ৫জি ফোনে থাকবে ৬.৬৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন হবে ফুল এইচডি প্লাস এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাওয়া যাবে। ডিভাইসটি চলবে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালার ওএস ১৫ কাস্টম স্কিনে।

আর Oppo Reno 14F সর্বোচ্চ ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে থাকতে পারে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।