TRENDS ▸
Tech GupMobilesOppo Reno 15 Pro Max To Feature 200mp Main Camera Dimensity 9400 Chipset
Oppo Reno 15 Pro Max

200 মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে Oppo Reno 15 Pro Max, ফাঁস হল ফিচার সহ দাম

আগামী ১৬ অক্টোবর চীনে Oppo Find X9 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ওপ্পো। এরপর চীনা ব্র্যান্ডটি তাদের Reno 15 সিরিজটির ওপর মনোনিবেশ করবে বলে আশা করা হচ্ছে, যা আগামী নভেম্বরে দেশীয় বাজারে পা রাখবে। বর্তমান প্রজন্মের Oppo Reno 14 সিরিজে…

avatar
Written By : Ananya Sarkar
Updated Now: October 10, 2025 9:39 PM

আগামী ১৬ অক্টোবর চীনে Oppo Find X9 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ওপ্পো। এরপর চীনা ব্র্যান্ডটি তাদের Reno 15 সিরিজটির ওপর মনোনিবেশ করবে বলে আশা করা হচ্ছে, যা আগামী নভেম্বরে দেশীয় বাজারে পা রাখবে। বর্তমান প্রজন্মের Oppo Reno 14 সিরিজে অন্তর্ভুক্ত রয়েছে দুটি মডেল – একটি স্ট্যান্ডার্ড এবং প্রো ভ্যারিয়েন্ট। তবে Oppo Reno 15 লাইনআপে এবার তিনটি মডেল থাকবে বলে জানা গেছে। একটি নতুন রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, আসন্ন লাইনআপের টপ-এন্ড মডেলটির নাম রাখা হবে Oppo Reno 15 Pro Max।

Oppo Reno 15 Pro Max ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিপোর্ট অনুসারে, Oppo Reno 15 Pro Max মডেলে ৬.৭৮ ইঞ্চির ফ্ল্যাট ওলেড এলটিপিও প্যানেল থাকবে, যা ১.৫কে রেজোলিউশন এবং ১ হার্টজ থেকে ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট দ্বারা চালিত হবে, যা গত বছরের Oppo Find X8 এবং Find X8 Pro মডেলেও ব্যবহার করা হয়েছিল।

যেহেতু Reno সিরিজের মূল আকর্ষণের জায়গা হল এর ক্যামেরা সেটআপ, তাই Oppo Reno 15 Pro Max এর ফটোগ্রাফি ক্ষমতা এর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে বলে আশা করা যায়। এর লিউমো (Lumo) ইমেজিং টেকনোলজি চালিত ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ২০০ মেগাপিক্সেল Samsung HP5 প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং আল্ট্রা-ওয়াইড লেন্স অবস্থান করবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, এতে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে।

Oppo Reno 15 Pro Max অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক কালারওএস ১৬ (ColorOS 16) কাস্টম স্কিনে চলবে। এতে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। হ্যান্ডসেটটিতে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) এবং ওয়াই-ফাই ৭ (Wi-Fi 7) এর মতো কানেক্টিভিটি অপশনগুলিও থাকতে পারে।

Oppo Reno 15 Pro Max লঞ্চের সময় (প্রত্যাশিত)

Oppo Reno 15 Pro Max অন্যান্য Reno 15 মডেলের সাথে এবছরের শেষের দিকে চীনে প্রথম আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। ভারত সহ গ্লোবাল মার্কেটে সিরিজটি ২০২৬ সালের প্রথম দিকে পা রাখতে পারে। এদেশে ডিভাইসটির দাম প্রায় ৫৫,০০০ টাকা রাখা হতে পারে।