TRENDS ▸
Tech GupMobilesRealme C71 European Variant Launched With 6000mah Battery 8gb Ram 50mp Camera Price Specifications
Realme C71 European Variant Launched

৬০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল Realme C71

এবার ইউরোপে লঞ্চ হল Realme C71। ডিভাইসটি ইতিমধ্যেই ভারত সহ এশিয়ায় বিভিন্ন অঞ্চলে উপলব্ধ। তবে ইউরোপের মডেলটির স্পেসিফিকেশনে কিছু ক্ষেত্রে আলাদা। ভারতে এটি ৬৩০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যদিও ইউরোপে Realme C71 মডেলটি ৬০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। আবার ইউরোপীয়ান…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 29, 2025 8:14 AM

এবার ইউরোপে লঞ্চ হল Realme C71। ডিভাইসটি ইতিমধ্যেই ভারত সহ এশিয়ায় বিভিন্ন অঞ্চলে উপলব্ধ। তবে ইউরোপের মডেলটির স্পেসিফিকেশনে কিছু ক্ষেত্রে আলাদা। ভারতে এটি ৬৩০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যদিও ইউরোপে Realme C71 মডেলটি ৬০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। আবার ইউরোপীয়ান মডেলের র‌্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টও বেশি থাকছে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Realme C71 এর দাম ও কালার অপশন

রিয়েলমি সি৭১ বুলগেরিয়ার Technopolis সাইটে প্রোমোশনাল অফার সহ বিক্রি হচ্ছে ২৯৯ বুলগেরিয়ান লেভ (প্রায় ১৫,৩১০ টাকা) মূল্যে। এটি ফরেস্ট আউল, ও হোয়াইট সোয়ান কালার অপশনে পাওয়া যাবে।

Realme C71 এর ফিচার ও স্পেসিফিকেশন

রিয়েলমি সি৭১ এর এশিয়ান ভার্সনে আছে ৬,৩০০ এমএএইচ ব্যাটারি, তবে ইউরোপের ভ্যারিয়েন্টে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। যদিও চার্জিং স্পিড একই। উভয় মডেলে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সাথে রয়েছে ৬ ওয়াট রিভার্স ওয়্যার্ড চার্জিংয়ের সুবিধাও।

আবার রিয়েলমি সি৭১ এর এশিয়ান ভার্সনে সর্বোচ্চ ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকলেও, ইউরোপিয়ান ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে।

এছাড়া উভয় মডেলের ফিচার প্রায় একই। এতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে ইউনিসক T250 চিপসেট। ডিভাইসটির সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ১২০ হার্টজ এইচডি প্লাস LCD ডিসপ্লে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম স্কিনে চলে। সিকিউরিটির জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ফটোগ্রাফির জন্য Realme C71 এর সামনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। আর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত। এর সঙ্গে যুক্ত রয়েছে একটি এলইডি রিং লাইট। ফোনটি MIL-STD-810H মিলিটারি সার্টিফিকেশন সহ এসেছে, ফলে এটি ১.৫ মিটার উঁচু থেকে পড়লেও নিরাপদ থাকবে।